ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা উদ্ধার, ৮ জন গ্রেফতার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে: ৭ নিহত, আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ: ‘জাগো আলোক-লগনে’ গানে প্রভাতের সূচনা পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিবি অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ইয়াবা ও চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঢাকা জেলায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: জাল টাকা ও হেরোইনসহ দুইজন গ্রেফতার
কুমিল্লা-৪ আসনে প্রথমবার নির্বাচনে লড়ছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক

৫০ লাখ টাকার সম্পদের মালিক এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর স্থাবর-অস্থাবর ও বার্ষিক আয় মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা। পাশাপাশি তার নামে ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা রয়েছে। তিনি ২০২৫–২০২৬ অর্থবছরে বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তার নামে কোনো কৃষিজমি নেই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রার্থী হতে গিয়ে এসব তথ্য উল্লেখ করেছেন হাসনাত আবদুল্লাহ। গত সোমবার (২৯ ডিসেম্বর) দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামায় তিনি এই সম্পদ বিবরণী দেন।

হলফনামায় যা উল্লেখ করেছেন
হলফনামায় উল্লেখ করা হয়েছে, হাসনাত আবদুল্লাহর পিতা-মাতা, স্ত্রী ও সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল। তার মালিকানায় এক লাখ টাকার আসবাবপত্র এবং ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। এছাড়া তার ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন রয়েছে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা।

তিনি বর্তমানে ব্যবসার সঙ্গে যুক্ত বলে হলফনামায় পেশা হিসেবে উল্লেখ করেছেন। তার স্ত্রী একজন গৃহিণী। পিতা-মাতা, স্ত্রী ও সন্তানের নামে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তার কোনো ঋণ নেই বলেও হলফনামায় উল্লেখ রয়েছে। তার নামে কোনো মামলা বা অভিযোগও নেই।

প্রথমবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ
হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

দেবিদ্বার আসনের ভোটার চিত্র
দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মোট ১১৬টি ভোটকেন্দ্রের ৭২৫টি কক্ষে।

সর্বাধিক পঠিত

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা-৪ আসনে প্রথমবার নির্বাচনে লড়ছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক

৫০ লাখ টাকার সম্পদের মালিক এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

আপডেট সময়: ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫