ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
একই দিনে টনসিল অপারেশনে দুই শিশুর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের দায় এড়ানোর চেষ্টা – প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের।

সাভারে দুটি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যু, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

সাভারে দুটি ভিন্ন হাসপাতালে ভুল চিকিৎসার কারণে দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোক ও ক্ষোভ বিরাজ করছে।

পুলিশ জানায়, গতকাল (সোমবার) দুপুরে সাভার থানার বাসস্ট্যান্ডের আনন্দপুর এলাকায় অবস্থিত ক্রাউন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সাত বছরের শিশু সাহরা আমিন টনসিল অপারেশনের জন্য ভর্তি হয়। অপারেশনের সময় এনেস্থেশিয়া দেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইরফান এবং সার্জারি করেন নাক-কান-গলার চিকিৎসক খন্দকার আবুল বাশার। অপারেশনের প্রায় এক ঘণ্টা পর শিশুটির মৃত্যু হয়। পরবর্তীতে মৃত অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও কোনো সাড়া মেলেনি।

শিশুটির মৃত্যুর পর পরিবার ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। ক্রাউন হাসপাতালের জেনারেল ম্যানেজার তৌহিদুল ইসলাম তৌহিদ সাংবাদিকদের বলেন, “শিশুটি আমাদের মাধ্যমে নয়, ডাক্তারের মাধ্যমে ভর্তি হয়েছিল। তাই এ ঘটনার দায় আমাদের নয়।” তবে অভিযুক্ত চিকিৎসকদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তারা ফোন রিসিভ না করে বন্ধ করে দেন।

অপরদিকে একই দিনে সাভারের বাসস্ট্যান্ড মর্ডান প্লাজার উপরে অবস্থিত সাভার স্পেশালাইজড হাসপাতালে টনসিল অপারেশনের সময় মারা যায় মানিকগঞ্জের ১৩ বছরের শিশু রাতুল। ভুল চিকিৎসার কারণে রাতুলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবার ও স্থানীয়দের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, “সাভারে অযাচিতভাবে গড়ে উঠেছে অসংখ্য ক্লিনিক ও হাসপাতাল। সঠিক চিকিৎসক না থাকা সত্ত্বেও রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে গার্মেন্টস শ্রমিক ও নিম্নআয়ের মানুষ দালালদের প্ররোচনায় এসব হাসপাতালে গিয়ে প্রাণ হারাচ্ছেন।”

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, “দুটি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় পরিবার থেকে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

একই দিনে টনসিল অপারেশনে দুই শিশুর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের দায় এড়ানোর চেষ্টা – প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের।

সাভারে দুটি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যু, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

আপডেট সময়: ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫