ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আজ

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল সোমবার (৩০ জুন) বিকেলে প্রকাশ করা হচ্ছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হবে বলে জানা গেছে। তবে শুরুতে চূড়ান্ত ফলাফলে প্রায় ৪০০টি অতিরিক্ত ক্যাডার পদ যুক্ত করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। পিএসসি থেকে অতিরিক্ত পদসংখ্যা অনুমোদনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে উপদেষ্টা পরিষদে পাঠানো হলেও পরিষদ তা নাকচ করে দেয়। ফলে বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা ১ হাজার ৭১০টি শূন্য পদেই নিয়োগের সুপারিশ করা হবে।

পিএসসির কর্মকর্তারা জানিয়েছেন, এই অতিরিক্ত পদগুলো পরবর্তীতে নতুন বিসিএসের (৪৯তম) বিজ্ঞপ্তিতে যুক্ত করা হবে। এতে ওই বিসিএসে পদসংখ্যা তুলনামূলকভাবে বেশি হতে পারে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে শিক্ষা ক্যাডারে, যেখানে ৭৭৬টি পদ রয়েছে। এছাড়া প্রশাসনে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব বিভাগে ৩০ জন এবং পরিবার পরিকল্পনায় ২৭ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আজ

আপডেট সময়: ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল সোমবার (৩০ জুন) বিকেলে প্রকাশ করা হচ্ছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হবে বলে জানা গেছে। তবে শুরুতে চূড়ান্ত ফলাফলে প্রায় ৪০০টি অতিরিক্ত ক্যাডার পদ যুক্ত করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। পিএসসি থেকে অতিরিক্ত পদসংখ্যা অনুমোদনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে উপদেষ্টা পরিষদে পাঠানো হলেও পরিষদ তা নাকচ করে দেয়। ফলে বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা ১ হাজার ৭১০টি শূন্য পদেই নিয়োগের সুপারিশ করা হবে।

পিএসসির কর্মকর্তারা জানিয়েছেন, এই অতিরিক্ত পদগুলো পরবর্তীতে নতুন বিসিএসের (৪৯তম) বিজ্ঞপ্তিতে যুক্ত করা হবে। এতে ওই বিসিএসে পদসংখ্যা তুলনামূলকভাবে বেশি হতে পারে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে শিক্ষা ক্যাডারে, যেখানে ৭৭৬টি পদ রয়েছে। এছাড়া প্রশাসনে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব বিভাগে ৩০ জন এবং পরিবার পরিকল্পনায় ২৭ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

✒️ আরও পড়ুন 📖  ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন