ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বিশেষ অভিযানে সাভারের জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকা থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। আটক ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়ার দাবি পুলিশের।

৩২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর একটি বিশেষ অভিযানে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুল কাদির রাশেদ (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব ও তার সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (০৩ ডিসেম্বর ২০২৫) বিকাল ৫টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন জাহাঙ্গীর নগর সোসাইটি এলাকা থেকে তাকে আটক করেন।

গ্রেফতারকৃত আব্দুল কাদির রাশেদ শরীয়তপুর জেলার পালং মডেল থানার দক্ষিণ ক্যাবলনগর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে সাভারের জাহাঙ্গীর নগর সোসাইটি এলাকার একটি বাসায় বসবাস করছিলেন।

ডিবি জানায়, আটকের পর তার পূর্বের অপরাধ রেকর্ড (PCR) পর্যালোচনা করে দেখা যায়— তার বিরুদ্ধে শরীয়তপুর, সাভার, লালবাগ ও কামরাঙ্গীরচরসহ বিভিন্ন থানা এলাকায় একাধিক মামলা, জিডি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পেনাল কোড আইনে একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন মামলায় তিনি অভিযুক্ত, সন্দিগ্ধ বা তদন্তভুক্ত ছিলেন এবং কিছু মামলায় চার্জশীটভুক্ত হলেও পরবর্তীতে অব্যাহতি পেয়েছেন।

এ ঘটনায় সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি (উত্তর)।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বিশেষ অভিযানে সাভারের জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকা থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। আটক ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়ার দাবি পুলিশের।

৩২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর একটি বিশেষ অভিযানে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুল কাদির রাশেদ (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব ও তার সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (০৩ ডিসেম্বর ২০২৫) বিকাল ৫টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন জাহাঙ্গীর নগর সোসাইটি এলাকা থেকে তাকে আটক করেন।

গ্রেফতারকৃত আব্দুল কাদির রাশেদ শরীয়তপুর জেলার পালং মডেল থানার দক্ষিণ ক্যাবলনগর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে সাভারের জাহাঙ্গীর নগর সোসাইটি এলাকার একটি বাসায় বসবাস করছিলেন।

ডিবি জানায়, আটকের পর তার পূর্বের অপরাধ রেকর্ড (PCR) পর্যালোচনা করে দেখা যায়— তার বিরুদ্ধে শরীয়তপুর, সাভার, লালবাগ ও কামরাঙ্গীরচরসহ বিভিন্ন থানা এলাকায় একাধিক মামলা, জিডি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পেনাল কোড আইনে একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন মামলায় তিনি অভিযুক্ত, সন্দিগ্ধ বা তদন্তভুক্ত ছিলেন এবং কিছু মামলায় চার্জশীটভুক্ত হলেও পরবর্তীতে অব্যাহতি পেয়েছেন।

এ ঘটনায় সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি (উত্তর)।

✒️ আরও পড়ুন 📖  ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩