ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?

২ সন্তান হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন মা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দুই সন্তান হত্যার দায় স্বীকার করে নিহত শিশুদের মা আলেয়া বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২০ এপ্রিল) আলেয়া বেগম আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলেয়া বেগম তার দুই সন্তানকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে শুক্রবার বিকেল ৫টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলায় শিশু আব্দুল্লাহ বিন (৪) ও তার বোন মালিহা আক্তারের (৬) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিহত শিশুদের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

নিহত মালিহা আক্তার (৩) ও আব্দুল্লাহ ইবনে ওমরের (৬) বাবার নাম আবদুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার এলাকার সেতু ভিলা নামে আটতলা ভবনের তৃতীয়তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তিনি।

গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর টঙ্গীর আরিচপুর জামাইবাজার এলাকায় নিজ ঘরে ধারাল বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুই সন্তানকে হত্যা করা হয়। হত্যার অভিযোগে ওই দিন রাতেই পুলিশ তার মা আলেয়া বেগমকে গ্রেপ্তার করে। পরদিন শনিবার ওই ঘটনায় নিহতদের বাবা বাতেন মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, আলেয়া বেগম নিজের সম্পৃক্ততার কথা আমাদের কাছে স্বীকার করেছেন এবং আদালতেও তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২ সন্তান হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন মা

আপডেট সময়: ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দুই সন্তান হত্যার দায় স্বীকার করে নিহত শিশুদের মা আলেয়া বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২০ এপ্রিল) আলেয়া বেগম আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলেয়া বেগম তার দুই সন্তানকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে শুক্রবার বিকেল ৫টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলায় শিশু আব্দুল্লাহ বিন (৪) ও তার বোন মালিহা আক্তারের (৬) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিহত শিশুদের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

নিহত মালিহা আক্তার (৩) ও আব্দুল্লাহ ইবনে ওমরের (৬) বাবার নাম আবদুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার এলাকার সেতু ভিলা নামে আটতলা ভবনের তৃতীয়তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তিনি।

গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর টঙ্গীর আরিচপুর জামাইবাজার এলাকায় নিজ ঘরে ধারাল বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুই সন্তানকে হত্যা করা হয়। হত্যার অভিযোগে ওই দিন রাতেই পুলিশ তার মা আলেয়া বেগমকে গ্রেপ্তার করে। পরদিন শনিবার ওই ঘটনায় নিহতদের বাবা বাতেন মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, আলেয়া বেগম নিজের সম্পৃক্ততার কথা আমাদের কাছে স্বীকার করেছেন এবং আদালতেও তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

✒️ আরও পড়ুন 📖  রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২ নারীসহ ৬ জন আটক