ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
স্থানীয়দের সহায়তায় অভিযান, ২৪০ পিস ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২ নারীসহ ৬ জন আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় মাদকবিরোধী অভিযানে নেমে ২ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এলাকাবাসী তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৈকুলি এলাকায় দীর্ঘদিন ধরে মাদকবিরোধী সামাজিক আন্দোলন চলছে। এলাকাবাসী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে এলাকাবাসী স্থানীয়ভাবে বিতর্কিত এক নারীর বাড়িতে তল্লাশি চালায়।

এ সময় ওই নারীসহ ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। পরে রূপগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, “স্থানীয়দের সহযোগিতায় ছয়জনকে মাদকসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং রবিবার (১২ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”

এলাকাবাসী জানিয়েছেন, তারা ভবিষ্যতেও মাদক ও অপরাধের বিরুদ্ধে এমন উদ্যোগ অব্যাহত রাখবেন।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

স্থানীয়দের সহায়তায় অভিযান, ২৪০ পিস ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২ নারীসহ ৬ জন আটক

আপডেট সময়: ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫