ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে হেরোইন উদ্ধার, আসামীর বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা

২০০ পুড়িয়া হেরোইনসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে ২০০ (দুইশত) পুড়িয়া হেরোইনসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে গত ২৯ জানুয়ারি রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, আশুলিয়ার গাজীরচট দক্ষিণপাড়া এলাকার মৃত শাহ আলমের পুত্র মোঃ সাদ্দাম হোসেন (৪৬)।

ডিবি পুলিশের সূত্র জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ৮(খ) অনুযায়ী মামলা নং-৯৩, তারিখ-৩০/০১/২০২৬ খ্রিঃ রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে হেরোইন উদ্ধার, আসামীর বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা

২০০ পুড়িয়া হেরোইনসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে ২০০ (দুইশত) পুড়িয়া হেরোইনসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে গত ২৯ জানুয়ারি রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, আশুলিয়ার গাজীরচট দক্ষিণপাড়া এলাকার মৃত শাহ আলমের পুত্র মোঃ সাদ্দাম হোসেন (৪৬)।

ডিবি পুলিশের সূত্র জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ৮(খ) অনুযায়ী মামলা নং-৯৩, তারিখ-৩০/০১/২০২৬ খ্রিঃ রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

✒️ আরও পড়ুন 📖  বিশেষ অভিযানে সাভারে ৫৬ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার