ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অভিযানে হেমায়েতপুর নতুনপাড়া থেকে নাঈম ওরফে শাওন আটক; আদালতে প্রেরণ

বিশেষ অভিযানে সাভারে ৫৬ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) ৫৬ (ছাপ্পান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ৭ এপ্রিল রাত ৯টা ৫ মিনিটে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মোঃ নাঈম ওরফে শাওন ওরফে শাহু (৪১) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ১৬,৮০০ (ষোল হাজার আটশত) টাকা।

গ্রেফতারকৃত আসামীর পিতা ওয়াসিল উদ্দিন ও মাতা ওয়াসিমা বেগম। তার স্থায়ী ঠিকানা সাভার মডেল থানার হেমায়েতপুর নতুনপাড়া এলাকায়।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা নং-৩০, তারিখ-০৮/০৪/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা-৩৬(১) এর সারণীর ১০(ক) অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অভিযানে হেমায়েতপুর নতুনপাড়া থেকে নাঈম ওরফে শাওন আটক; আদালতে প্রেরণ

বিশেষ অভিযানে সাভারে ৫৬ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) ৫৬ (ছাপ্পান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ৭ এপ্রিল রাত ৯টা ৫ মিনিটে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মোঃ নাঈম ওরফে শাওন ওরফে শাহু (৪১) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ১৬,৮০০ (ষোল হাজার আটশত) টাকা।

গ্রেফতারকৃত আসামীর পিতা ওয়াসিল উদ্দিন ও মাতা ওয়াসিমা বেগম। তার স্থায়ী ঠিকানা সাভার মডেল থানার হেমায়েতপুর নতুনপাড়া এলাকায়।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা নং-৩০, তারিখ-০৮/০৪/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা-৩৬(১) এর সারণীর ১০(ক) অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  মাদক নির্মূলে ডিবির অভিযান, দুইজন গ্রেফতার