ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
হ্যাঁ ভোটের মাধ্যমে স্বৈরাচার ফেরার পথ চিরতরে বন্ধ হবে—সাভারে গণভোট বিষয়ক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো সংশয় নেই: রিজওয়ানা হাসান

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোনো ধরনের সন্দেহ বা অনিশ্চয়তার অবকাশ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সাভারের পৌর রেডিও কলোনী মাঠে বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন ও গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত বহিরাঙ্গন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, “দেশের জনগণ পরিবর্তনের পক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি হ্যাঁ ভোট প্রদান করবে। এই হ্যাঁ ভোটের মাধ্যমেই দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না।”

তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের অংশগ্রহণই একটি শক্তিশালী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি। নারী ও শিশুদের অধিকার, উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মোঃ ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

হ্যাঁ ভোটের মাধ্যমে স্বৈরাচার ফেরার পথ চিরতরে বন্ধ হবে—সাভারে গণভোট বিষয়ক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো সংশয় নেই: রিজওয়ানা হাসান

আপডেট সময়: ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোনো ধরনের সন্দেহ বা অনিশ্চয়তার অবকাশ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সাভারের পৌর রেডিও কলোনী মাঠে বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন ও গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত বহিরাঙ্গন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, “দেশের জনগণ পরিবর্তনের পক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি হ্যাঁ ভোট প্রদান করবে। এই হ্যাঁ ভোটের মাধ্যমেই দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না।”

তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের অংশগ্রহণই একটি শক্তিশালী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি। নারী ও শিশুদের অধিকার, উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মোঃ ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

✒️ আরও পড়ুন 📖  শ্রমিক বিক্ষোভের চাপ, সাভারের আশুলিয়ায় পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ