ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আইডিএস গ্রুপের ফ্যাশন ফোরাম লিমিটেডের শ্রমিকদের আন্দোলনের ফলে উৎপাদন বন্ধ, আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন

শ্রমিক বিক্ষোভের চাপ, সাভারের আশুলিয়ায় পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সাভার, ঢাকা – শ্রমিকদের বিক্ষোভ ও দাবি-দাওয়া চাপের মুখে সাভারের আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

সোমবার ১৩ অক্টোবর সকালেই আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত আইডিএস গ্রুপের ফ্যাশন ফোরাম লিমিটেড এর মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।

সাভার শিল্প পুলিশ জানায়, গতকাল শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে উৎপাদন বন্ধ রেখে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের মধ্যে হাতাহাতি পর্যন্ত ঘটে। এর প্রেক্ষিতে মালিকপক্ষ শ্রমিক আইন ১৩ (১) ধারা অনুযায়ী কারখানাটি বন্ধ ঘোষণা করেন।

নোটিশ দেখে কারখানায় প্রবেশ করতে না পারায় সকাল থেকেই শ্রমিকরা তাদের ঘরে ফিরে যান। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, সাভারের উলাইল এলাকায় অবস্থিত দুইটি তৈরি পোশাক কারখানার ছাঁটাইকৃত ও রিজাইনকৃত শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। সকালেই এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড ও ফ্যাশন নীট গার্মেন্টস লিমিটেডের সামনে শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

বিক্ষোভকারীরা দাবি করেন, ছাঁটাইকৃত ও রিজাইনকৃত শ্রমিকদের বকেয়া বাৎসরিক ছুটি এবং সার্ভিস বেনিফিটের টাকা দ্রুত পরিশোধ করা হোক। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আইডিএস গ্রুপের ফ্যাশন ফোরাম লিমিটেডের শ্রমিকদের আন্দোলনের ফলে উৎপাদন বন্ধ, আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন

শ্রমিক বিক্ষোভের চাপ, সাভারের আশুলিয়ায় পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আপডেট সময়: ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

সাভার, ঢাকা – শ্রমিকদের বিক্ষোভ ও দাবি-দাওয়া চাপের মুখে সাভারের আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

সোমবার ১৩ অক্টোবর সকালেই আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত আইডিএস গ্রুপের ফ্যাশন ফোরাম লিমিটেড এর মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।

সাভার শিল্প পুলিশ জানায়, গতকাল শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে উৎপাদন বন্ধ রেখে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের মধ্যে হাতাহাতি পর্যন্ত ঘটে। এর প্রেক্ষিতে মালিকপক্ষ শ্রমিক আইন ১৩ (১) ধারা অনুযায়ী কারখানাটি বন্ধ ঘোষণা করেন।

নোটিশ দেখে কারখানায় প্রবেশ করতে না পারায় সকাল থেকেই শ্রমিকরা তাদের ঘরে ফিরে যান। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, সাভারের উলাইল এলাকায় অবস্থিত দুইটি তৈরি পোশাক কারখানার ছাঁটাইকৃত ও রিজাইনকৃত শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। সকালেই এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড ও ফ্যাশন নীট গার্মেন্টস লিমিটেডের সামনে শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

বিক্ষোভকারীরা দাবি করেন, ছাঁটাইকৃত ও রিজাইনকৃত শ্রমিকদের বকেয়া বাৎসরিক ছুটি এবং সার্ভিস বেনিফিটের টাকা দ্রুত পরিশোধ করা হোক। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

✒️ আরও পড়ুন 📖  পুরান ঢাকায় লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে, নিহত ১