ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রংপুরে আলোচনা সভা, শোভাযাত্রা ও হেলমেট বিতরণের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫

হেলমেট ও সচেতনতার বার্তা নিয়ে রংপুরে নিরাপদ সড়ক দিবস

রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিদের একাংশ।

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যে রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মো. আবু জাফর। জেলাপ্রশাসন ও বিআরটিএ রংপুর সার্কেল যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। সভার সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল

প্রধান অতিথির বক্তব্যে মো. আবু জাফর বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়। সড়কের অবকাঠামোগত উন্নয়ন ও আইন প্রণয়ন করা হলেও দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না, কারণ ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, বেপরোয়া গতি ও পথচারীদের অসাবধানতা।”

তিনি আরও বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা কমাতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে।

সভাপতির বক্তব্যে জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, “প্রতিদিন অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হচ্ছে। উল্টো পথে গাড়ি চালানো, অযথা ওভারটেকিং, ট্রাফিক আইন না মানা ও ওভারব্রিজ ব্যবহার না করাই দুর্ঘটনার বড় কারণ।”

তিনি বাইক চালকদের মানসম্মত হেলমেট ব্যবহারের পরামর্শ দেন এবং তাড়াহুড়ো বা অস্থিরতা পরিহার করে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—

বি. এম. আশরাফুল উল্যাহ তাহের, ডিআইজি রংপুর রেঞ্জের পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স)

মারুফ আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম উত্তর), রংপুর মেট্রোপলিটন পুলিশ

মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), রংপুর জেলা পুলিশ

অসীম বারী, জেলা পরিবহন মালিক সমিতির প্রতিনিধি

শহিদুল ইসলাম, জেলা পরিবহন শ্রমিক সমিতির প্রতিনিধি

অনুষ্ঠানের শুরুতে বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. শফিকুল আলম সরকার একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।

সভা শেষে মোটরবাইক চালকদের মধ্যে ১০০টি মানসম্মত হেলমেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষে এক শোভাযাত্রা রংপুর জেলাপ্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

রংপুরে আলোচনা সভা, শোভাযাত্রা ও হেলমেট বিতরণের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫

হেলমেট ও সচেতনতার বার্তা নিয়ে রংপুরে নিরাপদ সড়ক দিবস

আপডেট সময়: ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫