ঢাকা , শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পূর্বের একাধিক মামলার আসামি গ্রেপ্তারকৃতরা; আশুলিয়া থানার নিয়মিত মামলায় আদালতে প্রেরণ

ডিবি অভিযানে সাভারে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা জেলায় ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) সংঘবদ্ধ ছিনতাইকারী/চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে।

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাভার থানাধীন খাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলো—শরীয়তপুর সখিপুর থানার মোল্লারহাট এলাকার মৃত জয়নাল খান এর ছেলে নয়ন খান(৪০)। রংপুর কাউনিয়া থানার চানঘাট এলাকার মৃত আক্তার হোসেন এর ছেলে তোফাজ্জল হোসেন(৪২)। গোপালগঞ্জ টুঙ্গীপাড়া থানার টুংগীবাড়ী এলাকার মৃত বাবুল শেখ এর ছেলে মো:সবুজ শেখ(২৮),। নড়াইল নড়াগাতী থানার যোগানিয়া বাজার এলাকার মৃত জামাল শেখ এর ছেলে মোঃ বদর শেখ (৪০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বসবাস করে দীর্ঘদিন ধরে ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত ছিল।

উল্লেখ্য,
গ্রেপ্তারকৃত আসামিদের সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়— ১নং আসামীর বিরুদ্ধে ৩টি মামলা, ২নং আসামীর বিরুদ্ধে ২টি মামলা, এবং ৪নং আসামীর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারী/চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরপূর্বক গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

গুণগত মানে জোর, বাতিল নিম্নমানের চামড়া

পূর্বের একাধিক মামলার আসামি গ্রেপ্তারকৃতরা; আশুলিয়া থানার নিয়মিত মামলায় আদালতে প্রেরণ

ডিবি অভিযানে সাভারে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট সময়: ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬