ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে উদ্ধার হেরোইন ও ইয়াবা; গ্রেপ্তার দুই পেশাদার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মামলা, আদালতে প্রেরণ।

হেরোইন ও ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি আটক

মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রেখেছে ঢাকা জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক দুটি অভিযানে ১০০ পুড়িয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে গত ২৬ জুন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সাভার মডেল থানার অবদা রোড এলাকায় অভিযান চালান এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ। এ সময় মো. জাফর (৫০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত জাফরের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাসানগঞ্জ এলাকায়। বর্তমানে তিনি সাভারের বক্তারপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

অপরদিকে, একই দিন রাত ৭টা ৪৫ মিনিটে সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন। অভিযানে মো. শাওন মোল্লা (২৫) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। মো. জাফরের বিরুদ্ধে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। অপরদিকে মো. শাওন মোল্লার বিরুদ্ধে দুটি মাদক মামলা এবং একটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, মাদক নির্মূল এবং সমাজে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে ঢাকা জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃত দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে উদ্ধার হেরোইন ও ইয়াবা; গ্রেপ্তার দুই পেশাদার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মামলা, আদালতে প্রেরণ।

হেরোইন ও ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি আটক

আপডেট সময়: ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রেখেছে ঢাকা জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক দুটি অভিযানে ১০০ পুড়িয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে গত ২৬ জুন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সাভার মডেল থানার অবদা রোড এলাকায় অভিযান চালান এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ। এ সময় মো. জাফর (৫০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত জাফরের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাসানগঞ্জ এলাকায়। বর্তমানে তিনি সাভারের বক্তারপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

অপরদিকে, একই দিন রাত ৭টা ৪৫ মিনিটে সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন। অভিযানে মো. শাওন মোল্লা (২৫) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। মো. জাফরের বিরুদ্ধে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। অপরদিকে মো. শাওন মোল্লার বিরুদ্ধে দুটি মাদক মামলা এবং একটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, মাদক নির্মূল এবং সমাজে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে ঢাকা জেলা পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৩ সদস্য গ্রেফতার