ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ডিবি (উত্তর), ঢাকা জেলার বিশেষ অভিযানে ঢুলিভিটা থেকে আটক; উদ্ধার ধারালো অস্ত্র ও সরঞ্জাম

ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৩ সদস্য গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেট কার ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ তিন সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। ১ মার্চ রাত ১টা ৩০ মিনিটে ঢুলিভিটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃতরা হলেন—মাদারীপুরের রাজৈর থানার সোনাহার এলাকার মৃত আফতাব উদ্দিন ওরফে আকতার উদ্দিনের ছেলে মোঃ আব্দুল করিম ওরফে আব্দুল করিম মুন্সি (৫০), মানিকগঞ্জ সদর থানার মানোরা এলাকার মৃত মোজাফ্ফরের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০), মানিকগঞ্জ ঘিওর থানার কুস্তাসদর এলাকার আঃ কাদেরের ছেলে মোঃ মহসিন ওরফে সুন্দর আলী (৪৫)। বর্তমানে তারা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি পুরাতন গোল্ডেন রঙের প্রাইভেট কার (রেজি: ঢাকা মেট্রো-গ-১২-৯৪৫৪, আনুমানিক মূল্য ৩ লাখ টাকা) উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে—২৪ ইঞ্চি ধারালো কাটার, ১৬ ইঞ্চি লম্বা চাকু, ১২ ইঞ্চি স্টিলের রেঞ্জ, কাঠের বাট সংযুক্ত হাতুড়ি, কালো টেপ মোড়ানো ২৬ ইঞ্চি লোহার পাইপ।

পুলিশের ভাষ্য, এসব সরঞ্জাম ডাকাতির কাজে ব্যবহারের প্রস্তুতি হিসেবে সংগ্রহ করা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পিসিপিআর পর্যালোচনায় দেখা গেছে—প্রথম আসামীর বিরুদ্ধে ১৬টি মামলা, দ্বিতীয় আসামীর বিরুদ্ধে ৬টি মামলা, তৃতীয় আসামীর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে, যেগুলোর মধ্যে চুরি, ডাকাতি ও মাদক সংক্রান্ত অভিযোগ অন্তর্ভুক্ত।

এ ঘটনায় ধামরাই থানায় মামলা নং-০৫, তারিখ ১ মার্চ ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ডিবি (উত্তর), ঢাকা জেলার বিশেষ অভিযানে ঢুলিভিটা থেকে আটক; উদ্ধার ধারালো অস্ত্র ও সরঞ্জাম

ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৩ সদস্য গ্রেফতার

আপডেট সময়: ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেট কার ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ তিন সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। ১ মার্চ রাত ১টা ৩০ মিনিটে ঢুলিভিটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃতরা হলেন—মাদারীপুরের রাজৈর থানার সোনাহার এলাকার মৃত আফতাব উদ্দিন ওরফে আকতার উদ্দিনের ছেলে মোঃ আব্দুল করিম ওরফে আব্দুল করিম মুন্সি (৫০), মানিকগঞ্জ সদর থানার মানোরা এলাকার মৃত মোজাফ্ফরের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০), মানিকগঞ্জ ঘিওর থানার কুস্তাসদর এলাকার আঃ কাদেরের ছেলে মোঃ মহসিন ওরফে সুন্দর আলী (৪৫)। বর্তমানে তারা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি পুরাতন গোল্ডেন রঙের প্রাইভেট কার (রেজি: ঢাকা মেট্রো-গ-১২-৯৪৫৪, আনুমানিক মূল্য ৩ লাখ টাকা) উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে—২৪ ইঞ্চি ধারালো কাটার, ১৬ ইঞ্চি লম্বা চাকু, ১২ ইঞ্চি স্টিলের রেঞ্জ, কাঠের বাট সংযুক্ত হাতুড়ি, কালো টেপ মোড়ানো ২৬ ইঞ্চি লোহার পাইপ।

পুলিশের ভাষ্য, এসব সরঞ্জাম ডাকাতির কাজে ব্যবহারের প্রস্তুতি হিসেবে সংগ্রহ করা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পিসিপিআর পর্যালোচনায় দেখা গেছে—প্রথম আসামীর বিরুদ্ধে ১৬টি মামলা, দ্বিতীয় আসামীর বিরুদ্ধে ৬টি মামলা, তৃতীয় আসামীর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে, যেগুলোর মধ্যে চুরি, ডাকাতি ও মাদক সংক্রান্ত অভিযোগ অন্তর্ভুক্ত।

এ ঘটনায় ধামরাই থানায় মামলা নং-০৫, তারিখ ১ মার্চ ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  আঙিনায় টবভর্তি গাঁজা, বরিশালে মাদক ব্যবসার নতুন কৌশল ফাঁস