ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শার্শায় নিখোঁজের চারদিন পর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের চারদিন পর শার্শায় ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরের শার্শায় নিখোঁজের চারদিন পর আব্দুল্লাহ (২৫) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ডিবি ও থানা পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার কাজিরবেড় এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের স্টিলের বাস্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল্লাহ শার্শার গাতিপাড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে। জীবিকার তাগিদে তিনি ব্যাটারিচালিত ভ্যান চালাতেন। পরিবার সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর সকাল ১১টার দিকে আব্দুল্লাহ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে ১১ অক্টোবর শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা ইউনুস আলী।

ইউনুস আলী বলেন, “মঙ্গলবার ভোরে খবর পাই আমার ছেলের লাশ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে শনাক্ত করি। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।” এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গাতিপাড়া গ্রামে, আর কাজীরবেড় এলাকায় মরদেহ উদ্ধারের খবরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করা হতে পারে। ঘটনাটির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শার্শায় নিখোঁজের চারদিন পর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের চারদিন পর শার্শায় ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময়: ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

যশোরের শার্শায় নিখোঁজের চারদিন পর আব্দুল্লাহ (২৫) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ডিবি ও থানা পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার কাজিরবেড় এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের স্টিলের বাস্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল্লাহ শার্শার গাতিপাড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে। জীবিকার তাগিদে তিনি ব্যাটারিচালিত ভ্যান চালাতেন। পরিবার সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর সকাল ১১টার দিকে আব্দুল্লাহ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে ১১ অক্টোবর শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা ইউনুস আলী।

ইউনুস আলী বলেন, “মঙ্গলবার ভোরে খবর পাই আমার ছেলের লাশ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে শনাক্ত করি। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।” এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গাতিপাড়া গ্রামে, আর কাজীরবেড় এলাকায় মরদেহ উদ্ধারের খবরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করা হতে পারে। ঘটনাটির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

✒️ আরও পড়ুন 📖  শার্শায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির