ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভারে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত ১২ বছরের আতিফা, ট্রাক জব্দ, চালক পলাতক

হেমায়েতপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ১২ বছরের আতিফার

সাভারের হেমায়েতপুরে মায়ের সঙ্গে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিফা আক্তার (১২) নামে এক কিশোরী নিহত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে হেমায়েতপুর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জামাল ক্লিনিকের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিফা আক্তার মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার মাচাল বাজার এলাকার আফজাল হোসেনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আতিফা তার মায়ের সঙ্গে চিকিৎসার উদ্দেশ্যে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে যাওয়ার জন্য মানিকগঞ্জ থেকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এসে নামেন। বাস থেকে নেমে মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। তবে পুলিশ ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, “ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও তাকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় মহাসড়ক পারাপারের জন্য পর্যাপ্ত জেব্রা ক্রসিং ও ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত নিরাপদ পারাপারের ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভারে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত ১২ বছরের আতিফা, ট্রাক জব্দ, চালক পলাতক

হেমায়েতপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ১২ বছরের আতিফার

আপডেট সময়: ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

সাভারের হেমায়েতপুরে মায়ের সঙ্গে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিফা আক্তার (১২) নামে এক কিশোরী নিহত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে হেমায়েতপুর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জামাল ক্লিনিকের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিফা আক্তার মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার মাচাল বাজার এলাকার আফজাল হোসেনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আতিফা তার মায়ের সঙ্গে চিকিৎসার উদ্দেশ্যে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে যাওয়ার জন্য মানিকগঞ্জ থেকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এসে নামেন। বাস থেকে নেমে মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। তবে পুলিশ ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, “ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও তাকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় মহাসড়ক পারাপারের জন্য পর্যাপ্ত জেব্রা ক্রসিং ও ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত নিরাপদ পারাপারের ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

✒️ আরও পড়ুন 📖  বিরুলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল