ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাভারের বিরুলিয়া ইউনিয়নে দোয়া মাহফিল; উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্যসহ বিএনপির নেতৃবৃন্দ

বিরুলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সাভারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুল হকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ভূইয়া দারুল উলুম কাকাবো মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা রুহুল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান, সাভার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন এবং সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ওবায়দুর রহমান অভি।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। তাঁর অসুস্থতা দেশবাসীর জন্য গভীর উদ্বেগের বিষয়। তাঁরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাভারের বিরুলিয়া ইউনিয়নে দোয়া মাহফিল; উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্যসহ বিএনপির নেতৃবৃন্দ

বিরুলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আপডেট সময়: ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

সাভারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুল হকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ভূইয়া দারুল উলুম কাকাবো মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা রুহুল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান, সাভার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন এবং সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ওবায়দুর রহমান অভি।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। তাঁর অসুস্থতা দেশবাসীর জন্য গভীর উদ্বেগের বিষয়। তাঁরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

✒️ আরও পড়ুন 📖  অপসংস্কৃতি বন্ধে সাভারে যুবদলের প্রতিবাদ