ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার সাভারে ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও নগদ টাকা সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার আলিয়া-দীপিকাকে নিয়ে কী বললেন রাধিকা? তনুশ্রী দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো ছিল না, অভিযোগ অভিনেত্রী হেতল যাদবের টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সাভার বিএনপি সভাপতি সাইফুলকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল আমিনবাজারে সরকারি ডিজেল পাচারের অভিযোগ, ট্রাকচালক আটক

স্মার্ট কার্ডে মিলবে টিসিবির পণ্য

দেশব্যাপী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে শুধুমাত্র স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে বুধবার (৮ জানুয়ারি) থেকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। চলতি জানুয়ারি মাসের এক কোটি উপকারভোগীর কাছে তিন পণ্য-চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি শুরু করবে টিসিবি।

এই বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা- উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হচ্ছে। জানুয়ারি মাস থেকে শুধু স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। আগের প্রচলিত সব ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রয় বন্ধ থাকবে। এছাড়া স্মার্ট কার্ডধারীরা নির্ধারিত ডিলারের কাছ থেকে সর্বোচ্চ এক কেজি চিনি ৭০ টাকা দরে কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা দরে সর্বোচ্চ ২ কোজি কিনতে পারবেন। এছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১০০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার কিনতে পারবেন।

জানা গেছে, টিসিবির বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের জন্য প্রতি মাসে ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল, ২ কোটি লিটার ভোজ্য তেল, ১০,০০০ মেট্রিক টন চিনি এবং পবিত্র রমজানের সময় ১০,০০০ মেট্রিক টন ছোলা, প্রায় ১,৫০০ মেট্রিক টন খেজুর, এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আমদানির মাধ্যমে সারা দেশে পেঁয়াজ ও আলু বিক্রয় করে থাকে। এই বিশাল কর্মযজ্ঞ পালনের জন্য টিসিবির গুদামগুলোতে সাপ্তাহিক বন্ধের দিনগুলোসহ প্রতিদিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

সাভারে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি মোবাইল উদ্ধার

স্মার্ট কার্ডে মিলবে টিসিবির পণ্য

আপডেট সময়: ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

✒️ আরও পড়ুন 📖  চামড়া শিল্পে নৈরাজ্য সিন্ডিকেট ভাঙতে কাজ করছে সরকার