ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী—এমন আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গতকাল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সেনাপ্রধান বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। সামনে দেশ নির্বাচনমুখী। এ নির্বাচনে আমরা যথাযথভাবে সরকার ও নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।’

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ ধরে দেশের মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।

এদিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিকালীন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৬৪ জন সেনাসদস্যকে বিভিন্ন পদক (এসবিপি, ওএসপি ও বিএসপি) প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে বীর সেনাদের বীরত্বগাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। প্রতি বছরই দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদান স্মরণে এই সংবর্ধনার আয়োজন করে সেনাসদর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাঁদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সেনাসদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

আপডেট সময়: ১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী—এমন আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গতকাল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সেনাপ্রধান বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। সামনে দেশ নির্বাচনমুখী। এ নির্বাচনে আমরা যথাযথভাবে সরকার ও নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।’

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ ধরে দেশের মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।

এদিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিকালীন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৬৪ জন সেনাসদস্যকে বিভিন্ন পদক (এসবিপি, ওএসপি ও বিএসপি) প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে বীর সেনাদের বীরত্বগাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। প্রতি বছরই দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদান স্মরণে এই সংবর্ধনার আয়োজন করে সেনাসদর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাঁদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সেনাসদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা।

✒️ আরও পড়ুন 📖  রাজধানীর পরিচ্ছন্নতা তদারকিতে প্রধানমন্ত্রী