ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ ঘাঁটিতে হামলা, আহতদের উন্নত চিকিৎসায় জাতিসংঘকে অনুরোধ, শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর ড্রোন হামলা: তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সরকার

ছয় শান্তিরক্ষী নিহত, আটজন আহত—আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহির আহ্বান

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর সংঘটিত ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এই নৃশংস হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুদানের আবেই (Abyei) এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি শান্তিরক্ষা ঘাঁটিতে এই ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে কর্তব্যরত বাংলাদেশি শান্তিরক্ষীরা হতাহত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে নৃশংস ও মানবতাবিরোধী আখ্যা দিয়ে নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত সুস্থতা কামনা করেছে সরকার ও দেশের জনগণ। তাদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে জাতিসংঘ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিউইয়র্কে বাংলাদেশ মিশন জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে সুদানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষা কন্টিনজেন্টকে সর্বাত্মক সহায়তা দিতে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সরকার এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত জবাবদিহির আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ ঘাঁটিতে হামলা, আহতদের উন্নত চিকিৎসায় জাতিসংঘকে অনুরোধ, শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর ড্রোন হামলা: তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সরকার

আপডেট সময়: ০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

ছয় শান্তিরক্ষী নিহত, আটজন আহত—আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহির আহ্বান

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর সংঘটিত ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এই নৃশংস হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুদানের আবেই (Abyei) এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি শান্তিরক্ষা ঘাঁটিতে এই ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে কর্তব্যরত বাংলাদেশি শান্তিরক্ষীরা হতাহত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে নৃশংস ও মানবতাবিরোধী আখ্যা দিয়ে নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত সুস্থতা কামনা করেছে সরকার ও দেশের জনগণ। তাদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে জাতিসংঘ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিউইয়র্কে বাংলাদেশ মিশন জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে সুদানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষা কন্টিনজেন্টকে সর্বাত্মক সহায়তা দিতে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সরকার এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত জবাবদিহির আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

✒️ আরও পড়ুন 📖  পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী ভোটার নিবন্ধনে রেকর্ড