ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

সিলেটে বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর নামক স্থানে একটি বালুর ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করেছে।

মঙ্গলবার (২৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ বীর হরিপুর আর্মি ক্যাম্পের সঙ্গে তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর নামক স্থানে যৌথ অভিযান চালায়। উক্ত অভিযানে সিলেটগামী একটি বালুর ট্রাক থামিয়ে তাতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব কসমেটিকস সামগ্রী অভিনব কায়দায় ট্রাকে লোড করে ওপরে বালু দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি  বাংলাদেশ সেনাবাহিনীর হরিপুর ক্যাম্পের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত চোরাচালানি মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সিলেটে বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ

আপডেট সময়: ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর নামক স্থানে একটি বালুর ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করেছে।

মঙ্গলবার (২৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ বীর হরিপুর আর্মি ক্যাম্পের সঙ্গে তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর নামক স্থানে যৌথ অভিযান চালায়। উক্ত অভিযানে সিলেটগামী একটি বালুর ট্রাক থামিয়ে তাতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব কসমেটিকস সামগ্রী অভিনব কায়দায় ট্রাকে লোড করে ওপরে বালু দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি  বাংলাদেশ সেনাবাহিনীর হরিপুর ক্যাম্পের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত চোরাচালানি মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

✒️ আরও পড়ুন 📖  কিশোরগঞ্জে বসতবাড়ীর প্রাচীর ভাংচুরের অভিযোগ, জড়াল ব্যাংক কর্মকর্তার পরিবার