ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
রাতভর অভিযানে তেঁতুল গাছের শিকড়ের ভেতর থেকে উদ্ধার সচল পিস্তল, ম্যাগাজিন ও মোবাইল ফোন; অস্ত্র আইনে মামলা করে আদালতে প্রেরণ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও মোবাইলসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন এনায়েতনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন, এএসআই (নিরস্ত্র) এস. এম. ইলিয়াস হোসেন এবং সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সিদ্ধিরগঞ্জ থানার ১/২, এনায়েতনগর এলাকার হোল্ডিং নং-২০৬, ব্লক-বি, ওয়ার্ড নং-৮, মিজি মেনশন সংলগ্ন জনৈকা আয়শা খাতুনের বাড়ির পশ্চিম পাশে ইটের প্রাচীর বেষ্টিত একটি তেঁতুল গাছের শিকড়ের ভেতর থেকে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি কালো রঙের Realme অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাজির হোসেনের পিতার নাম মৃত আলাউদ্দিন। তার স্থায়ী ঠিকানা মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বেজগাঁও গ্রামে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর এলাকায় আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জনৈকা বেবী বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশের দাবি, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি সচল এবং ঘটনাস্থল থেকে একটি ম্যাগাজিনও জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামত আইনগত প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

রাতভর অভিযানে তেঁতুল গাছের শিকড়ের ভেতর থেকে উদ্ধার সচল পিস্তল, ম্যাগাজিন ও মোবাইল ফোন; অস্ত্র আইনে মামলা করে আদালতে প্রেরণ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও মোবাইলসহ গ্রেপ্তার ১

আপডেট সময়: ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন এনায়েতনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন, এএসআই (নিরস্ত্র) এস. এম. ইলিয়াস হোসেন এবং সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সিদ্ধিরগঞ্জ থানার ১/২, এনায়েতনগর এলাকার হোল্ডিং নং-২০৬, ব্লক-বি, ওয়ার্ড নং-৮, মিজি মেনশন সংলগ্ন জনৈকা আয়শা খাতুনের বাড়ির পশ্চিম পাশে ইটের প্রাচীর বেষ্টিত একটি তেঁতুল গাছের শিকড়ের ভেতর থেকে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি কালো রঙের Realme অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাজির হোসেনের পিতার নাম মৃত আলাউদ্দিন। তার স্থায়ী ঠিকানা মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বেজগাঁও গ্রামে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর এলাকায় আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জনৈকা বেবী বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশের দাবি, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি সচল এবং ঘটনাস্থল থেকে একটি ম্যাগাজিনও জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামত আইনগত প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  হেরোইন ও ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি আটক