ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে চলছিল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প জালিয়াতি

সিদ্ধিরগঞ্জে নকল স্ট্যাম্প কারখানায় পুলিশের অভিযান, কোটি টাকার জাল স্ট্যাম্প জব্দ, আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকার বেশি মূল্যের জাল স্ট্যাম্প জব্দ করেছে পুলিশ। এ সময় কারখানাটিতে কর্মরত দুই যুবককে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকার বেশি মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কারখানাটিতে কর্মরত দুই যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুল বারিক।
আটককৃতরা হলেন— মিন্টু খান (৩৮), পিতা: আলম খান, জেলা: ফরিদপুর। মোহাম্মদ মুন্না ইসলাম (২১), পিতা: কামাল মিয়া, জেলা: ফরিদপুর।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক বাসস্ট্যান্ডের পেছনে ভান্ডারী হোটেল সংলগ্ন একটি কারখানা ভাড়া নিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে নকল নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে আসছিল। এসব জাল স্ট্যাম্প দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হতো।
গোপন সংবাদের ভিত্তিতে এই জালিয়াতির তথ্য পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কারখানাটিতে অভিযান চালায়। অভিযানে স্ট্যাম্প তৈরির দুটি বড় মেশিন, ৫০০ টাকা পর্যন্ত মূল্যের রেভিনিউ সিল এবং ১০, ৫০ ও ১০০ টাকা মূল্যের কয়েক কোটি টাকার নকল স্ট্যাম্প ও কোর্ট ফি উদ্ধার করা হয়।

🎙️ পুলিশের বক্তব্য
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুল বারিক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে এর সত্যতা পাই। এখানে বড় দুটি মেশিন দিয়ে সরকারের রাজস্বখাতের রেভিনিউ ও স্ট্যাম্প নকল করা হচ্ছিল। আমরা দুটি মেশিনসহ বিপুল পরিমাণ নকল স্ট্যাম্প উদ্ধার করেছি এবং এ কাজে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছি। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে বের করা হবে।” তিনি আরও জানান, জব্দকৃত স্ট্যাম্পের পূর্ণাঙ্গ গণনা শেষে বিস্তারিত জানানো হবে। সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চলমান ছিল।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে চলছিল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প জালিয়াতি

সিদ্ধিরগঞ্জে নকল স্ট্যাম্প কারখানায় পুলিশের অভিযান, কোটি টাকার জাল স্ট্যাম্প জব্দ, আটক ২

আপডেট সময়: ০৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫