ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

রাজশাহীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় হাবিবা বেগম (২৯) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কান্দ্রা আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। হাবিবা বেগম ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত খলিলুর রহমানের মেয়ে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন জানান, হাবিবা বেগম ঈদের পর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে এখানেই অবস্থান করছিলেন। ভোররাতে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শৌচাগারের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তিনি জানান, ওই নারী শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মানসিক সমস্যাও ছিল। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

রাজশাহীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময়: ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

রাজশাহীর পুঠিয়া উপজেলায় হাবিবা বেগম (২৯) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কান্দ্রা আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। হাবিবা বেগম ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত খলিলুর রহমানের মেয়ে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন জানান, হাবিবা বেগম ঈদের পর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে এখানেই অবস্থান করছিলেন। ভোররাতে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শৌচাগারের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তিনি জানান, ওই নারী শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মানসিক সমস্যাও ছিল। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে।

✒️ আরও পড়ুন 📖  শার্শায় নিখোঁজের ৪ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার