ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
কর্মস্থলে অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা ও অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, অনুপস্থিত কর্মকর্তা ও নোংরা পরিবেশে চিত্র

নানা অনিয়মের অভিযোগে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক ঢাকা অঞ্চল-২ এর সহকারী পরিচালক আরিফ আহমদ এর নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযান টিমে আরও উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক বিলকিস বানু এবং কনস্টেবল রাসেল রানা।

অভিযান চলাকালে দুদক কর্মকর্তারা হাসপাতালের ইনডোর ও আউটডোরে ব্যাপক অস্বাস্থ্যকর পরিবেশ, কর্মস্থলে অনুপস্থিত কর্মকর্তা, দায়িত্বে অবহেলা এবং প্রশাসনিক অনিয়মের প্রমাণ পান।

দুদকের সহকারী পরিচালক আরিফ আহম্মদ বলেন, “আমাদের কাছে অভিযোগ ছিল— টিকিট কাটার সময় অতিরিক্ত টাকা আদায়, ওষুধ বিতরণের সময় অর্থ আদায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অনুপস্থিতি। আমরা তদন্তে এসে দেখি স্বাস্থ্য কর্মকর্তা অনুপস্থিত, আরও দুইজন কর্মকর্তা অনুপস্থিত ছিলেন। স্বাস্থ্য কর্মকর্তা জানান তিনি ডিজির সাথে মিটিংয়ে আছেন। তবে টিকিট বা ওষুধ বিতরণে অনিয়ম পাওয়া যায়নি।”

তিনি আরও বলেন, “অভিযানে দেখা গেছে হাসপাতালের ক্লিনার টিকিট বিক্রির দায়িত্ব পালন করছে, যা নিয়মবহির্ভূত। এছাড়া হাসপাতালের টয়লেটসহ পুরো পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন। আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ইলেক্ট্রনিক হাজিরার কপি নিয়েছি। সব তথ্য-প্রমাণসহ প্রতিবেদন দাখিল করা হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগ উঠছে। দুদকের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

কর্মস্থলে অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা ও অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, অনুপস্থিত কর্মকর্তা ও নোংরা পরিবেশে চিত্র

আপডেট সময়: ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫