ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ধামরাই ও সাভারে পৃথক অভিযানে উদ্ধার ১০০ পিস ইয়াবা, মোটরসাইকেল এবং দেশীয় অস্ত্র; গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের

সাভার-ধামরাইয়ে ডিবির অভিযান: মাদক কারবারি ও ডাকাত দলের ১০ সদস্য আটক

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধারসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে ৩ জন মাদক ব্যবসায়ী এবং ৭ জন ছিনতাইকারী/ডাকাত দলের সদস্য রয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানগুলো পরিচালনা করেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন টিম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ মে বিকেল সাড়ে ৪টার দিকে ধামরাই থানার শরীফবাগ এলাকায় অভিযান চালান এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিব হোসেন ও তার সঙ্গীয় ফোর্স। এসময় পেশাদার মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (২১)কে গ্রেফতার করা হয়। তিনি ধামরাই থানার গোতৈল এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

এরপর একইদিন রাত ১১টা ১৫ মিনিটে সাভার মডেল থানার চাপড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. মতিউর রহমান ও তার টিম। এসময় কেরানীগঞ্জের উত্তর বাহেরচর এলাকার মো. ফয়সাল খান (২৯) এবং বড়ইকান্দি এলাকার মো. জাহিদ হাসান অনিক (২৪)কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেও উদ্ধার করা হয় আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

এদিকে পৃথক আরেকটি অভিযানে ১৮ মে রাত ২টা ৪৫ মিনিটে সাভার মডেল থানার আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি সক্রিয় ছিনতাইকারী ও ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রমজান আলী (২১), আল আমিন হোসেন (৩০), হাসান আলী (২২), সম্রাট (২৩), ইয়াসিন মিয়া (২৭), মাহিন শেখ (২০) এবং সাইফুল ওরফে ডন সাব্বির (২৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ডাকাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুটি ধারালো সুইচ গিয়ার চাকু, দুটি লোহার তৈরি ধারালো চাপাতি, একটি স্টিলের পাইপ, একটি ধারালো কাটার এবং একটি লোহার তৈরি ছোরা।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সংঘবদ্ধ ছিনতাই কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগের তথ্য যাচাই করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী ফয়সাল খানের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ধামরাই ও সাভারে পৃথক অভিযানে উদ্ধার ১০০ পিস ইয়াবা, মোটরসাইকেল এবং দেশীয় অস্ত্র; গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের

সাভার-ধামরাইয়ে ডিবির অভিযান: মাদক কারবারি ও ডাকাত দলের ১০ সদস্য আটক

আপডেট সময়: ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধারসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে ৩ জন মাদক ব্যবসায়ী এবং ৭ জন ছিনতাইকারী/ডাকাত দলের সদস্য রয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানগুলো পরিচালনা করেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন টিম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ মে বিকেল সাড়ে ৪টার দিকে ধামরাই থানার শরীফবাগ এলাকায় অভিযান চালান এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিব হোসেন ও তার সঙ্গীয় ফোর্স। এসময় পেশাদার মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (২১)কে গ্রেফতার করা হয়। তিনি ধামরাই থানার গোতৈল এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

এরপর একইদিন রাত ১১টা ১৫ মিনিটে সাভার মডেল থানার চাপড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. মতিউর রহমান ও তার টিম। এসময় কেরানীগঞ্জের উত্তর বাহেরচর এলাকার মো. ফয়সাল খান (২৯) এবং বড়ইকান্দি এলাকার মো. জাহিদ হাসান অনিক (২৪)কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেও উদ্ধার করা হয় আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

এদিকে পৃথক আরেকটি অভিযানে ১৮ মে রাত ২টা ৪৫ মিনিটে সাভার মডেল থানার আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি সক্রিয় ছিনতাইকারী ও ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রমজান আলী (২১), আল আমিন হোসেন (৩০), হাসান আলী (২২), সম্রাট (২৩), ইয়াসিন মিয়া (২৭), মাহিন শেখ (২০) এবং সাইফুল ওরফে ডন সাব্বির (২৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ডাকাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুটি ধারালো সুইচ গিয়ার চাকু, দুটি লোহার তৈরি ধারালো চাপাতি, একটি স্টিলের পাইপ, একটি ধারালো কাটার এবং একটি লোহার তৈরি ছোরা।

✒️ আরও পড়ুন 📖  সাভারের বেদে পল্লীতে সেনাবাহিনীর অভিযান: বিপুল মাদকসহ আটক ২