ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সাভারের বক্তারপুর ও বেদে পল্লীতে সেনাবাহিনীর রাতভর অভিযান; ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সাভারের বেদে পল্লীতে সেনাবাহিনীর অভিযান: বিপুল মাদকসহ আটক ২

ঢাকার সাভারের বক্তারপুর ও বেদে পল্লী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে সাভার আর্মি ক্যাম্পের টহল দল। শনিবার রাত আনুমানিক ১টার দিকে নিয়মিত রাত্রিকালীন টহল পরিচালনার সময় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাভারের বেদে পল্লী এলাকা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার একটি কুখ্যাত কেন্দ্র হিসেবে পরিচিত। এলাকাটিতে মাদকের দৌরাত্ম্য পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় প্রায়ই সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।

শনিবার গভীর রাতে সাভার আর্মি ক্যাম্পের একটি টহল দল বক্তারপুর এলাকায় টহলরত অবস্থায় এক ব্যক্তিকে হেরোইন সেবনরত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি সাভারের মাঝিপাড়া এলাকার মহেশ রাজবংশীর ছেলে বিকাশ রাজবংশী (২২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ রাজবংশী জানান, বেদে পল্লী এলাকার সাব্বির (২৫) দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ও হেরোইন সরবরাহ করে আসছে। এ তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত বেদে পল্লী এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন সাব্বির সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহল দলের সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পরে তার কাছে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ২০০ পিস ইয়াবা, ২৪ প্যাকেট হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৫৯ হাজার ৯৪০ টাকা এবং একটি মোবাইল ফোন।

আটক দুই ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

সাভারের বক্তারপুর ও বেদে পল্লীতে সেনাবাহিনীর রাতভর অভিযান; ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সাভারের বেদে পল্লীতে সেনাবাহিনীর অভিযান: বিপুল মাদকসহ আটক ২

আপডেট সময়: ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬