ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযানে ডিবির সাফল্য; উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা, এক আসামির বিরুদ্ধে রয়েছে পূর্বের মাদক মামলা

সাভার-ধামরাইয়ে ইয়াবাসহ আটক ৪

ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর পৃথক পৃথক বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ মোট চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের সার্বিক নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গত ১৪ মে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এসআই (নিঃ) মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ সাভার মডেল থানার চাপড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মো. আলা-আমিন (২২) ও নারগিস (৪০)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাও জব্দ করা হয়।

অপরদিকে, ১৫ মে ভোর ৪টা ১৫ মিনিটে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ধামরাই থানার বেলীশ্বর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় মো. অন্তর (২৭) ও সুরুজ আহমেদ সবুজ (২৮)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সুরুজ আহমেদ সবুজের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের প্রেরণ করা হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযানে ডিবির সাফল্য; উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা, এক আসামির বিরুদ্ধে রয়েছে পূর্বের মাদক মামলা

সাভার-ধামরাইয়ে ইয়াবাসহ আটক ৪

আপডেট সময়: ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর পৃথক পৃথক বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ মোট চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের সার্বিক নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গত ১৪ মে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এসআই (নিঃ) মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ সাভার মডেল থানার চাপড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মো. আলা-আমিন (২২) ও নারগিস (৪০)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাও জব্দ করা হয়।

অপরদিকে, ১৫ মে ভোর ৪টা ১৫ মিনিটে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ধামরাই থানার বেলীশ্বর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় মো. অন্তর (২৭) ও সুরুজ আহমেদ সবুজ (২৮)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সুরুজ আহমেদ সবুজের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের প্রেরণ করা হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  নীলফামারীর কিশোরগঞ্জে জমির সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক দখলের অভিযোগ