ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
থানায় সালিশ চলাকালীন রাতেই ইটের দেয়াল নির্মাণ, অভিযুক্তের তালিকায় ব্যাংক কর্মকর্তার নাম মূল প্রতিবেদন

নীলফামারীর কিশোরগঞ্জে জমির সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক দখলের অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া মন্ডলবাড়ি এলাকায় জমির সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরগঞ্জ শাখা সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরীফ হোসেন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম মন্ডল জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে গতকাল থানায় সালিশ চলছিল। সালিশ চলাকালীন সময়েই অভিযোগকারীরা থানা থেকে ফিরে এসে রাত আনুমানিক আটটার দিকে তার বৈধভাবে ক্রয়কৃত জমির ওপর বাঁশের বেড়ার পরিবর্তে ইট দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেন। তিনি আরও বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বৈধভাবে কেনা সম্পত্তির ওপর এভাবে জবরদস্তি করা হচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোছাঃ মঞ্জিলা বেগম বলেন, “গত ২১ ডিসেম্বর রাতে আমরা শুনলাম অভিযোগকারী ও অভিযুক্ত সবাই থানায় গেছে। কিন্তু থানা থেকে ফিরে অভিযুক্ত ব্যক্তিরা রাতারাতি ইট দিয়ে প্রাচীর তুলে ফেলে। বিষয়টি দেখে আমরা হতবাক। তারা থানাকেও মানে না, আবার বাড়িতে হওয়া বিচার সালিশও মানল না—এটা কিভাবে সম্ভব?” স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিকভাবে বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও উত্তেজনা বাড়তে পারে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

থানায় সালিশ চলাকালীন রাতেই ইটের দেয়াল নির্মাণ, অভিযুক্তের তালিকায় ব্যাংক কর্মকর্তার নাম মূল প্রতিবেদন

নীলফামারীর কিশোরগঞ্জে জমির সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক দখলের অভিযোগ

আপডেট সময়: ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া মন্ডলবাড়ি এলাকায় জমির সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরগঞ্জ শাখা সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরীফ হোসেন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম মন্ডল জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে গতকাল থানায় সালিশ চলছিল। সালিশ চলাকালীন সময়েই অভিযোগকারীরা থানা থেকে ফিরে এসে রাত আনুমানিক আটটার দিকে তার বৈধভাবে ক্রয়কৃত জমির ওপর বাঁশের বেড়ার পরিবর্তে ইট দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেন। তিনি আরও বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বৈধভাবে কেনা সম্পত্তির ওপর এভাবে জবরদস্তি করা হচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোছাঃ মঞ্জিলা বেগম বলেন, “গত ২১ ডিসেম্বর রাতে আমরা শুনলাম অভিযোগকারী ও অভিযুক্ত সবাই থানায় গেছে। কিন্তু থানা থেকে ফিরে অভিযুক্ত ব্যক্তিরা রাতারাতি ইট দিয়ে প্রাচীর তুলে ফেলে। বিষয়টি দেখে আমরা হতবাক। তারা থানাকেও মানে না, আবার বাড়িতে হওয়া বিচার সালিশও মানল না—এটা কিভাবে সম্ভব?” স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিকভাবে বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও উত্তেজনা বাড়তে পারে।

✒️ আরও পড়ুন 📖  বিশ্ব শহর দিবসে সাভারে র‍্যালী ও আলোচনা সভা