ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ডিবি (উত্তর) এর পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ী ও এক চোর দলের সদস্য আটক; একাধিক মামলার তথ্য নিশ্চিত

সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: ২০০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি (উত্তর) পুলিশ ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং একটি চোর চক্রের ১ সদস্যসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া এবং তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা।

গত ২৯ এপ্রিল রাত আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় সাভার মডেল থানার কুটিবাড়ী ও মুটুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সোহেল রানা (৩০), মামুন আহম্মেদ (৩৭), মোঃ রাজু হোসেন (৩৮), মোঃ মিন্টু মিয়া (৩৮)। এসময় তাদের কাছ থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

অন্যদিকে, একই দিনে পৃথক আরেকটি অভিযানে আশুলিয়া থানার আউকপাড়া এলাকায় এসআই (নিঃ) শাহাদাৎ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মোঃ হোসনে ভান্ডারী (৫০)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মামুন আহম্মেদের বিরুদ্ধে ৪টি, রাজু হোসেনের বিরুদ্ধে ২টি, মিন্টু মিয়ার বিরুদ্ধে ৩টি এবং হোসনে ভান্ডারীর বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানায়, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ডিবি (উত্তর) এর পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ী ও এক চোর দলের সদস্য আটক; একাধিক মামলার তথ্য নিশ্চিত

সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: ২০০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

আপডেট সময়: ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি (উত্তর) পুলিশ ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং একটি চোর চক্রের ১ সদস্যসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া এবং তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা।

গত ২৯ এপ্রিল রাত আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় সাভার মডেল থানার কুটিবাড়ী ও মুটুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সোহেল রানা (৩০), মামুন আহম্মেদ (৩৭), মোঃ রাজু হোসেন (৩৮), মোঃ মিন্টু মিয়া (৩৮)। এসময় তাদের কাছ থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

অন্যদিকে, একই দিনে পৃথক আরেকটি অভিযানে আশুলিয়া থানার আউকপাড়া এলাকায় এসআই (নিঃ) শাহাদাৎ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মোঃ হোসনে ভান্ডারী (৫০)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মামুন আহম্মেদের বিরুদ্ধে ৪টি, রাজু হোসেনের বিরুদ্ধে ২টি, মিন্টু মিয়ার বিরুদ্ধে ৩টি এবং হোসনে ভান্ডারীর বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানায়, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় সুইচ গিয়ার চাকুসহ ছিনতাইকারী আটক