ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকা জেলা পুলিশের তৎপরতায় নাশকতা প্রতিরোধে জোরদার নিরাপত্তা, মোতায়েন র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা

সাভার-আশুলিয়ায় আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ ঘিরে বিশেষ অভিযান: ৪২ জন গ্রেপ্তার

আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকার উপকণ্ঠ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

এর মধ্যে সাভার মডেল থানা এলাকায় ২৮ জন, আশুলিয়া থানা এলাকায় ১১ জন এবং ধামরাই থানা এলাকায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সবাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বলে নিশ্চিত করেছে পুলিশ।

এদিকে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গণপরিবহন ও যাত্রীদের তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশ। পাশাপাশি, ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের গুরুত্বপূর্ণ স্থানে। বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকি বসানো ছাড়াও বাড়ানো হয়েছে মহাসড়কে নিরাপত্তা টহল।

এছাড়াও সেনাবাহিনী ও র‌্যাবের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত লকডাউনকে ঘিরে সাভার-আশুলিয়ার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আরাফাতুল ইসলাম বলেন, “নিয়মিত কার্যক্রমের পাশাপাশি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে ঢাকা জেলা পুলিশ প্রস্তুত।”

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

ঢাকা জেলা পুলিশের তৎপরতায় নাশকতা প্রতিরোধে জোরদার নিরাপত্তা, মোতায়েন র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা

সাভার-আশুলিয়ায় আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ ঘিরে বিশেষ অভিযান: ৪২ জন গ্রেপ্তার

আপডেট সময়: ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫