ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
বিবিচিনি ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে অভিযোগ, বন বিভাগ গাছ জব্দ করেছে

বরগুনার বেতাগীতে সরকারি অনুমতি ছাড়াই ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ

বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের স্বরূপকাঠি পুলিশ ফাঁড়ি থেকে বড় বাড়ির দরজা ওয়াব্ধা রাস্তার পাশে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক পোস্টমাস্টার নুরুল ইসলামের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে উপজেলার বিবিচিনি ইউনিয়নের গরিয়াবুনিয়া গ্রামে। স্থানীয় মোঃ রুহুল আমিন এ বিষয়ে বেতাগী উপজেলা বন বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, অনুমতি ছাড়াই নুরুল ইসলাম গোপনে গাছগুলো কেটে বিক্রির প্রস্তুতি নেন। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঠ ব্যবসায়ীরা গাছগুলো কেটে মাঠে রাখে। বিষয়টি স্থানীয়রা দেখে বন বিভাগকে জানালে ২১ সেপ্টেম্বর (রবিবার) বন বিভাগের বিড কর্মকর্তা মোঃ শাহজাদা ঘটনাস্থল পরিদর্শন করে ১৪টি মেহগনি গাছ জব্দ করেন।

স্থানীয়রা আরও জানান, নুরুল ইসলামের বিরুদ্ধে এর আগেও অবৈধভাবে গাছ কাটার অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে নুরুল ইসলাম বলেন, “আমি যে গাছ কেটেছি সেটা আমার জমির গাছ। তবে যদি প্রমাণিত হয় এগুলো পানি উন্নয়ন বোর্ডের গাছ, তাহলে আইন অনুযায়ী যা শাস্তি হবে আমি তা মেনে নেব।”

বেতাগী উপজেলা বন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন বলেন, “আমরা স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে তদন্ত করেছি। তদন্ত রিপোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হবে।”

বিড কর্মকর্তা শাহজাদা জানান, “গাছগুলো জব্দ করে বিবিচিনি ইউনিয়ন যুবদলের সেক্রেটারি মোঃ মিজানুর রহমানের জিম্মায় রাখা হয়েছে।” বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিবিচিনি ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে অভিযোগ, বন বিভাগ গাছ জব্দ করেছে

বরগুনার বেতাগীতে সরকারি অনুমতি ছাড়াই ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ

আপডেট সময়: ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের স্বরূপকাঠি পুলিশ ফাঁড়ি থেকে বড় বাড়ির দরজা ওয়াব্ধা রাস্তার পাশে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক পোস্টমাস্টার নুরুল ইসলামের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে উপজেলার বিবিচিনি ইউনিয়নের গরিয়াবুনিয়া গ্রামে। স্থানীয় মোঃ রুহুল আমিন এ বিষয়ে বেতাগী উপজেলা বন বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, অনুমতি ছাড়াই নুরুল ইসলাম গোপনে গাছগুলো কেটে বিক্রির প্রস্তুতি নেন। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঠ ব্যবসায়ীরা গাছগুলো কেটে মাঠে রাখে। বিষয়টি স্থানীয়রা দেখে বন বিভাগকে জানালে ২১ সেপ্টেম্বর (রবিবার) বন বিভাগের বিড কর্মকর্তা মোঃ শাহজাদা ঘটনাস্থল পরিদর্শন করে ১৪টি মেহগনি গাছ জব্দ করেন।

স্থানীয়রা আরও জানান, নুরুল ইসলামের বিরুদ্ধে এর আগেও অবৈধভাবে গাছ কাটার অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে নুরুল ইসলাম বলেন, “আমি যে গাছ কেটেছি সেটা আমার জমির গাছ। তবে যদি প্রমাণিত হয় এগুলো পানি উন্নয়ন বোর্ডের গাছ, তাহলে আইন অনুযায়ী যা শাস্তি হবে আমি তা মেনে নেব।”

বেতাগী উপজেলা বন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন বলেন, “আমরা স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে তদন্ত করেছি। তদন্ত রিপোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হবে।”

বিড কর্মকর্তা শাহজাদা জানান, “গাছগুলো জব্দ করে বিবিচিনি ইউনিয়ন যুবদলের সেক্রেটারি মোঃ মিজানুর রহমানের জিম্মায় রাখা হয়েছে।” বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

✒️ আরও পড়ুন 📖  নয়টি আসনে ব্যালট থেকে অনুপস্থিত বিএনপির ‘ধানের শীষ