ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সাভার-আশুলিয়ায় বিএনপি নেতার নির্বাচনী প্রতিশ্রুতি “জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে” — ডা. সালাউদ্দিন বাবু তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা

সাভার-আশুলিয়াকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখা হবে বিএনপি ক্ষমতায় এলে — ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিলে সাভার ও আশুলিয়া এলাকা সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত থাকবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

মঙ্গলবার রাতে আশুলিয়া বাজার ও টংগাবাড়ি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়ন বিষয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. সালাউদ্দিন বাবু বলেন, “বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপিকে দুর্বল করার জন্য নানা ষড়যন্ত্র করেছেন, বিদেশিদের কাছে নালিশ করেছেন যে এই দলে কোনো কর্মী নেই। কিন্তু তা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। জনগণই বিএনপির শক্তি—আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার, এবং আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান আজাদসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সাভার-আশুলিয়ায় বিএনপি নেতার নির্বাচনী প্রতিশ্রুতি “জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে” — ডা. সালাউদ্দিন বাবু তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা

সাভার-আশুলিয়াকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখা হবে বিএনপি ক্ষমতায় এলে — ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু

আপডেট সময়: ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিলে সাভার ও আশুলিয়া এলাকা সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত থাকবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

মঙ্গলবার রাতে আশুলিয়া বাজার ও টংগাবাড়ি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়ন বিষয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. সালাউদ্দিন বাবু বলেন, “বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপিকে দুর্বল করার জন্য নানা ষড়যন্ত্র করেছেন, বিদেশিদের কাছে নালিশ করেছেন যে এই দলে কোনো কর্মী নেই। কিন্তু তা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। জনগণই বিএনপির শক্তি—আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার, এবং আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান আজাদসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

✒️ আরও পড়ুন 📖  ঢাকায় চোরাই মোবাইলের IMEI নম্বর পরিবর্তনকারী সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার