ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার সোমবার থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার উদ্যোগ কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে পাকিজা মোড় ও রেডিও কলোনী এলাকা থেকে ৩০ ও ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

সাভারে ৮০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

ঢাকার সাভারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)-এর পৃথক বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাতে সাভার মডেল থানাধীন পাকিজা মোড় ও রেডিও কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা ডিবি (উত্তর)। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১৩ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন পাকিজা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। এ সময় শফিক (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার দক্ষিণ জাহাঙ্গীরপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

পুলিশের দাবি, গ্রেফতারের সময় শফিকের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৩ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, একই রাতে পৃথক আরেকটি অভিযানে সাভার মডেল থানাধীন রেডিও কলোনী এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোঃ শওকত আলী (৩৮) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তিনি সাভার মডেল থানার কলমা উত্তরপাড়া এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, শওকত আলীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

দুই অভিযানে মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার দুজনই পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে সাভার ও আশপাশের এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে পাকিজা মোড় ও রেডিও কলোনী এলাকা থেকে ৩০ ও ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

সাভারে ৮০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

আপডেট সময়: ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

ঢাকার সাভারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)-এর পৃথক বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাতে সাভার মডেল থানাধীন পাকিজা মোড় ও রেডিও কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা ডিবি (উত্তর)। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১৩ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন পাকিজা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। এ সময় শফিক (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার দক্ষিণ জাহাঙ্গীরপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

পুলিশের দাবি, গ্রেফতারের সময় শফিকের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৩ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, একই রাতে পৃথক আরেকটি অভিযানে সাভার মডেল থানাধীন রেডিও কলোনী এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোঃ শওকত আলী (৩৮) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তিনি সাভার মডেল থানার কলমা উত্তরপাড়া এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, শওকত আলীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

দুই অভিযানে মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার দুজনই পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে সাভার ও আশপাশের এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

✒️ আরও পড়ুন 📖  রাজধানীতে অবৈধ অটোরিকশা বন্ধে কঠোর সিদ্ধান্ত