ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার সোমবার থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার উদ্যোগ কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার

রাজধানীতে অবৈধ অটোরিকশা বন্ধে কঠোর সিদ্ধান্ত

রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অবৈধ রিকশা বন্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।ইতোমধ্যে এই রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

গতকাল ধানমন্ডি-২৭ মোড় থেকে আসাদ গেট পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় ৩০টি রিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়। অভিযানকালে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলাচল করতে পারবে না। রিকশা চলাচল করবে অভ্যন্তরের সড়কে। ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেসকোর সহায়তায় এসব রিকশার চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপগুলো বন্ধ করা হবে।

তিনি আরও বলেন, সমীক্ষায় দেখা গেছে ২০ শতাংশ দুর্ঘটনা ব্যাটারিচালিত রিকশার কারণে হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শহরের নারী ও শিশুরা। এসব রিকশা কোনো নীতিমালা বা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়নি। প্রায়ই দেখা যায় পথচারীদের ওপর উঠে যাচ্ছে, অনিয়ন্ত্রিত গতির কারণে দুর্ঘটনা ঘটছে।

ডিএনসিসি প্রশাসক বলেন, দুর্ঘটনা প্রতিরোধে এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে। বুয়েটের সহায়তায় ইতোমধ্যে ব্যাটারিচালিত নিরাপদ রিকশার নকশা তৈরি করে কয়েকটি কোম্পানিকে তৈরির অনুমতি দেওয়া হয়েছে। এ মাসের মধ্যে ডিএনসিসি রিকশাচালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণে উত্তীর্ণরা বৈধ লাইসেন্স এবং অনুমোদিত কোম্পানির তৈরি রিকশা শহরের নির্দিষ্ট এলাকায় চালাতে পারবেন। এক এলাকার রিকশা অন্য এলাকায় যেতে পারবে না। যাত্রীভোগান্তি কমাতে ভাড়া নির্ধারিত থাকবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটি রিকশার লাইসেন্স দেওয়া হবে। রিকশার লাইসেন্স নিয়ে যে বাণিজ্য রয়েছে তা বন্ধ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ডিএনসিসি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এদিকে অভিযানকালে রিকশা ডাম্পিংয়ে না দেওয়ার অনুরোধ করে কর্মকর্তাদের পা চেপে ধরতে দেখা যায় চালকদের। অনেকে কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন, অনেক চালক রিকশা ধরে চিৎকার করে কাঁদতে থাকেন। দুর্ঘটনার ঝুঁকি বুঝিয়ে তাদের শান্ত করার চেষ্টা করছিলেন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম প্রমুখ।

ডিএনসিসি প্রশাসক জানিয়েছেন, আজ (মঙ্গলবার) যে তিনজনের রিকশা ভাঙা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। মূল সড়কে আসার কারণে রিকশা তিনটি ভাঙা হয়েছিল। আমরা পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছি।

২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার

রাজধানীতে অবৈধ অটোরিকশা বন্ধে কঠোর সিদ্ধান্ত

আপডেট সময়: ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

✒️ আরও পড়ুন 📖  মানিকগঞ্জে একদিনে নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার