ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় সকাল সাড়ে ৬টার দিকে নন্দখালি ভরারি তেতুলঝোড়া এলাকা থেকে গ্রেফতার যুবক রবিন; টাপেন্টাডল উদ্ধার, মামলা প্রক্রিয়াধীন।

সাভারে ৭০০ টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

সাভারে বিশেষ অভিযানে ৭০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিকে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নন্দখালি ভরারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি উত্তর সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবির বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। তার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।

গ্রেফতারকৃত ব্যক্তি রবিন (২১)। তিনি গাজীপুর মেট্রোপলিটন এলাকার কাশিমপুর থানার শৈলডুবি এলাকার তমিজ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সাভারের তেতুলঝোড়া এলাকায় নিলয়ের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযানের সময় রবিনের কাছ থেকে ৭০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যা মাদক হিসেবে ব্যবহার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে ডিবি (উত্তর)।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় সকাল সাড়ে ৬টার দিকে নন্দখালি ভরারি তেতুলঝোড়া এলাকা থেকে গ্রেফতার যুবক রবিন; টাপেন্টাডল উদ্ধার, মামলা প্রক্রিয়াধীন।

সাভারে ৭০০ টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

আপডেট সময়: ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

সাভারে বিশেষ অভিযানে ৭০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিকে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নন্দখালি ভরারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি উত্তর সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবির বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। তার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।

গ্রেফতারকৃত ব্যক্তি রবিন (২১)। তিনি গাজীপুর মেট্রোপলিটন এলাকার কাশিমপুর থানার শৈলডুবি এলাকার তমিজ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সাভারের তেতুলঝোড়া এলাকায় নিলয়ের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযানের সময় রবিনের কাছ থেকে ৭০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যা মাদক হিসেবে ব্যবহার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে ডিবি (উত্তর)।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় নকল ওষুধের কারখানায় র‍্যাবের অভিযান