ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বাইপাইলের ছয়তলা ভবনে তৈরি হচ্ছিল নামিদামি কোম্পানির নামে নকল ওষুধ — র‍্যাবের অভিযানে ধরা পড়ল চাঞ্চল্যকর চক্রের কার্যক্রম

আশুলিয়ায় নকল ওষুধের কারখানায় র‍্যাবের অভিযান

আশুলিয়ায় একটি নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪) এর একটি বিশেষ দল। এ সময় বিপুল পরিমাণ ভেজাল ওষুধ, অনুমোদনহীন বিদেশী ওষুধ এবং ওষুধ তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় জিসান (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি কারখানার ম্যানেজার হিসেবে কাজ করছিলেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়া এলাকার ‘মোতালেব ভিলা’ নামের একটি ছয়তলা ভবনে এই অভিযান পরিচালিত হয়। আটক জিসান পাবনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে ভবনের ছাদের একটি কক্ষে বিভিন্ন নামিদামি কোম্পানির নামে নকল ওষুধ উৎপাদন করা হচ্ছে। পরে র‍্যাব-৪-এর একটি দল সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোতল, লেবেল, কেমিক্যাল, প্যাকেট ও ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করে।

একই ভবনের দ্বিতীয় ও নিচতলায় থাকা ‘গাজী মেডিসিন পয়েন্ট’ নামের দুটি গোডাউন এবং নিচতলার বাইরে অবস্থিত বিক্রয় কেন্দ্র ‘গাজী মেডিসিন ডিস্ট্রিবিউশন’ থেকেও বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন বিদেশী ওষুধ জব্দ করা হয়।

র‍্যাব কর্মকর্তারা জানান, ‘গাজী মেডিসিন ডিস্ট্রিবিউশন’ নামের দোকানটি বৈধ ওষুধের আড়ালে এসব নকল ওষুধ বাজারজাত করছিল।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, “র‍্যাব-৪ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবনের বিভিন্ন তলায় নকল, অনিবন্ধিত ও অনুমোদনহীন বিদেশী ওষুধ পাওয়া গেছে — যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।”

তিনি আরও জানান, কারখানার মালিক পলাতক রয়েছে, তবে ম্যানেজারকে আটক করে দুই লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জব্দকৃত সব নকল ওষুধ ও সরঞ্জাম ধ্বংস করা হবে এবং মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন

বাইপাইলের ছয়তলা ভবনে তৈরি হচ্ছিল নামিদামি কোম্পানির নামে নকল ওষুধ — র‍্যাবের অভিযানে ধরা পড়ল চাঞ্চল্যকর চক্রের কার্যক্রম

আশুলিয়ায় নকল ওষুধের কারখানায় র‍্যাবের অভিযান

আপডেট সময়: ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫