ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়; দীর্ঘদিন ধরে পরিবেশ আইন অমান্য করে চলছিল এসব ইটভাটা।

সাভারে ৫ ইটভাটায় ১০ লাখ টাকা জরিমানা

ঢাকার অদূরে সাভারে অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় আইন অমান্য ও পরিবেশ দূষণের দায়ে ইটভাটা মালিকদের কাছ থেকে মোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে অবৈধ চিমনি গুঁড়িয়ে দেওয়া ও ইটভাটাগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দিনব্যাপী ডিগ্রেডেড এয়ারশেড (মারাত্মক বায়ুদূষণযুক্ত) এলাকা সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি, কলাতিয়াপাড়া এলাকার পাঁচটি অবৈধ ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সাভার ও আশপাশের এলাকায় ১০৬টি ইটভাটা দীর্ঘদিন ধরে পরিবেশ আইন অমান্য করে পরিচালিত হচ্ছে। এসব ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ঢাকাসহ আশপাশের অঞ্চলে মারাত্মক বায়ুদূষণ ও কৃষিজমির ক্ষতি করছে।

একজন কর্মকর্তা বলেন, “পরিবেশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। অবৈধ ইটভাটা ও দূষণ সৃষ্টিকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে, স্থানীয় বাসিন্দারা পরিবেশ অধিদপ্তরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা জানিয়েছেন, ধোঁয়ায় ভরা বাতাসে মানুষের শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও ফসলের ক্ষতি হচ্ছিল নিয়মিত। অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান এলাকায় স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়; দীর্ঘদিন ধরে পরিবেশ আইন অমান্য করে চলছিল এসব ইটভাটা।

সাভারে ৫ ইটভাটায় ১০ লাখ টাকা জরিমানা

আপডেট সময়: ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

ঢাকার অদূরে সাভারে অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় আইন অমান্য ও পরিবেশ দূষণের দায়ে ইটভাটা মালিকদের কাছ থেকে মোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে অবৈধ চিমনি গুঁড়িয়ে দেওয়া ও ইটভাটাগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দিনব্যাপী ডিগ্রেডেড এয়ারশেড (মারাত্মক বায়ুদূষণযুক্ত) এলাকা সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি, কলাতিয়াপাড়া এলাকার পাঁচটি অবৈধ ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সাভার ও আশপাশের এলাকায় ১০৬টি ইটভাটা দীর্ঘদিন ধরে পরিবেশ আইন অমান্য করে পরিচালিত হচ্ছে। এসব ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ঢাকাসহ আশপাশের অঞ্চলে মারাত্মক বায়ুদূষণ ও কৃষিজমির ক্ষতি করছে।

একজন কর্মকর্তা বলেন, “পরিবেশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। অবৈধ ইটভাটা ও দূষণ সৃষ্টিকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে, স্থানীয় বাসিন্দারা পরিবেশ অধিদপ্তরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা জানিয়েছেন, ধোঁয়ায় ভরা বাতাসে মানুষের শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও ফসলের ক্ষতি হচ্ছিল নিয়মিত। অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান এলাকায় স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে।

✒️ আরও পড়ুন 📖  ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার