ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) পৃথক দুইটি অভিযানে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম ও সঙ্গীয় ফোর্স গত ২৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৫ মিনিটে আশুলিয়া থানার ভাদাইল এলাকা থেকে মোঃ মোবারক হোসেন (৪৫) ও তার স্ত্রী মোসাঃ ফাতেমা আক্তার (৩৫)-কে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৩২ হাজার টাকা।

অপরদিকে একই দিন রাত ৯টা ১০ মিনিটে সাভার থানার আমিনবাজার এলাকায় আরেকটি অভিযানে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব ও সঙ্গীয় ফোর্স মোঃ জাহাঙ্গীর চৌকিদার (৪৮) এবং মোঃ সাইফুল ইসলাম ওরফে রাকিব (৩২)-কে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২১ হাজার ৬০০ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জাহাঙ্গীর চৌকিদারের বিরুদ্ধে পূর্বে ৫টি মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা জেলার ডিবি (উত্তর) পৃথক দুইটি অভিযানে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম ও সঙ্গীয় ফোর্স গত ২৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৫ মিনিটে আশুলিয়া থানার ভাদাইল এলাকা থেকে মোঃ মোবারক হোসেন (৪৫) ও তার স্ত্রী মোসাঃ ফাতেমা আক্তার (৩৫)-কে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৩২ হাজার টাকা।

অপরদিকে একই দিন রাত ৯টা ১০ মিনিটে সাভার থানার আমিনবাজার এলাকায় আরেকটি অভিযানে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব ও সঙ্গীয় ফোর্স মোঃ জাহাঙ্গীর চৌকিদার (৪৮) এবং মোঃ সাইফুল ইসলাম ওরফে রাকিব (৩২)-কে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২১ হাজার ৬০০ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জাহাঙ্গীর চৌকিদারের বিরুদ্ধে পূর্বে ৫টি মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

✒️ আরও পড়ুন 📖  বেনাপোলে ডোবা থেকে মানসিক প্রতিবন্ধী আলিমের অর্ধগলিত মরদেহ উদ্ধার