ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে সাভার থেকে ইয়াবাসহ মুন্না আটক, আদালতে প্রেরণ

সাভারে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারের বলিয়ারপুর থেকে মাদকসহ যুবক আটক, রয়েছে একাধিক মামলা

ঢাকা জেলার মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। ডিবি (উত্তর) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সহ সংগীয় অফিসার ও ফোর্স।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সাভার থানাধীন বলিয়ারপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির মোঃ মুন্না (২৬)। তিনি সাভারের বলিয়ারপুর এলাকার বাসিন্দা এবং আব্দুল হামিদ এর ছেলে। অভিযানকালে তার হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বে আরও দুটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে সাভার থেকে ইয়াবাসহ মুন্না আটক, আদালতে প্রেরণ

সাভারে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬