ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৯৫ হাজার টাকা; গ্রেপ্তার দুজনের বিরুদ্ধেই রয়েছে একাধিক মাদক মামলা।

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ১৫৫ পুড়িয়া ও ৫ গ্রাম হেরোইন

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি-উত্তর) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পুড়িয়া হেরোইন এবং আরও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি-উত্তর) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম-এর নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে গত ২৯ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে সাভার মডেল থানার সিএন্ডবি মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এসআই (নিরস্ত্র) মো. রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন ওরফে রাসেল মন্ডল (৪২)-কে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার শিহরাইল এলাকায়। বর্তমানে তিনি আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে ১৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৫ গ্রাম। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।

অপরদিকে একই রাতে রাত ১০টা ৫৫ মিনিটে আশুলিয়া থানার নবীনগর সেনা শপিং সেন্টারের পেছনের এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মো. নাফিউল ইসলাম। অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী উজ্জল (৫০)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত উজ্জলের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার হাঠাইল মধুপুর এলাকায়। তিনি আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেনের বিরুদ্ধে পূর্বে দুইটি মাদক মামলা এবং উজ্জলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, পরিবহনকারী ও মাদক চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

গ্রেপ্তারকৃত দুই আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৯৫ হাজার টাকা; গ্রেপ্তার দুজনের বিরুদ্ধেই রয়েছে একাধিক মাদক মামলা।

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ১৫৫ পুড়িয়া ও ৫ গ্রাম হেরোইন

আপডেট সময়: ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি-উত্তর) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পুড়িয়া হেরোইন এবং আরও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি-উত্তর) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম-এর নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে গত ২৯ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে সাভার মডেল থানার সিএন্ডবি মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এসআই (নিরস্ত্র) মো. রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন ওরফে রাসেল মন্ডল (৪২)-কে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার শিহরাইল এলাকায়। বর্তমানে তিনি আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে ১৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৫ গ্রাম। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।

অপরদিকে একই রাতে রাত ১০টা ৫৫ মিনিটে আশুলিয়া থানার নবীনগর সেনা শপিং সেন্টারের পেছনের এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মো. নাফিউল ইসলাম। অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী উজ্জল (৫০)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত উজ্জলের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার হাঠাইল মধুপুর এলাকায়। তিনি আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার