ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডিবি (উত্তর), ঢাকা জেলার বিশেষ অভিযানে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় বিভিন্ন ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত চারজন আটক।

সাভারে ৪ ডাকাত-ছিনতাইকারী গ্রেফতার

ঢাকা জেলার সাভার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারজন ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর), ঢাকা জেলা পুলিশ। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মো. আ. মুত্তালিবসহ ডিবির একটি চৌকস দল।

ডিবি সূত্র জানায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন সিআরপি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—১) মোঃ সুজন মিয়া (পিতা: ফজল মিয়া), বাড়ি ধামরাই উপজেলার কুরুঙ্গী গ্রামে, ২) আসলাম (৩৮) (পিতা: আব্দুর রহিম), বাড়ি সাভারের চাপাইন এলাকায়, ৩) সুজন খান বিহারী (৩৭) (পিতা: নাছির খান বিহারী), বাড়ি সাভারের সিআরপি এলাকায় এবং ৪) শাহীন (২১) (পিতা: মোঃ বাবুল), বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গাউদ্দা গ্রামে। বর্তমানে তিনি সাভারের সিআরপি এলাকায় বসবাস করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের পিসিপিআর (পুলিশ ক্রিমিনাল প্রোফাইল রিপোর্ট) পর্যালোচনায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

ডিবি (উত্তর), ঢাকা জেলার বিশেষ অভিযানে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় বিভিন্ন ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত চারজন আটক।

সাভারে ৪ ডাকাত-ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময়: ০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫