ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আশুলিয়ায় পৃথক দুটি অভিযানে ডিবি (উত্তর)-এর হাতে ধরা পড়লো অভিজ্ঞ দুই মাদক কারবারি, উদ্ধার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট

আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই ইয়াবা কারবারি আটক

ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর) পৃথক দুটি অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায়। অভিযান সফলভাবে সম্পাদন করেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

প্রথম অভিযানে, গত ২ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০ মিনিটের দিকে আশুলিয়া এলাকা থেকে পাংশা থানার মৈশালা এলাকার আঃ কাদের শেখ এর ছেলে শামীম শেখ (৫৩)কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকালে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপর একটি অভিযানে, ২ ফেব্রুয়ারি রাত ১০:৩০ মিনিটের দিকে আশুলিয়া থানার শিমুলিয়া দিঘিরপাড় এলাকা থেকে আশুলিয়া দিঘিরপাড় পূর্বপাড়া এলাকার মোঃ সিরাজ কাজীর ছেলে মোঃ জাফর কাজী (২৮)কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উভয় গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর) আরও সতর্ক করেছে যে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী যারা সমাজের জন্য হুমকি, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আশুলিয়ায় পৃথক দুটি অভিযানে ডিবি (উত্তর)-এর হাতে ধরা পড়লো অভিজ্ঞ দুই মাদক কারবারি, উদ্ধার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট

আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই ইয়াবা কারবারি আটক

আপডেট সময়: ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর) পৃথক দুটি অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায়। অভিযান সফলভাবে সম্পাদন করেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

প্রথম অভিযানে, গত ২ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০ মিনিটের দিকে আশুলিয়া এলাকা থেকে পাংশা থানার মৈশালা এলাকার আঃ কাদের শেখ এর ছেলে শামীম শেখ (৫৩)কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকালে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপর একটি অভিযানে, ২ ফেব্রুয়ারি রাত ১০:৩০ মিনিটের দিকে আশুলিয়া থানার শিমুলিয়া দিঘিরপাড় এলাকা থেকে আশুলিয়া দিঘিরপাড় পূর্বপাড়া এলাকার মোঃ সিরাজ কাজীর ছেলে মোঃ জাফর কাজী (২৮)কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উভয় গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর) আরও সতর্ক করেছে যে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী যারা সমাজের জন্য হুমকি, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় বিদেশী পিস্তলসহ চার সন্ত্রাসী গ্রেফতার