ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ; সাভার মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন

সাভারে ১৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলার সাভার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), উত্তর শাখা।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া-সহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাসন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রাজবাড়ী কালুখালি থানার পারকুলা এলাকার মোঃ সুলতান শেখ এর ছেলে ইসমাইল, ও আশুলিয়ার গেদুয়া এলাকার মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে মোঃ শরীফ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল।

ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে

ঢাকা জেলা পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এমন অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ; সাভার মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন

সাভারে ১৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময়: ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫