ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর না করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পরে অংশগ্রহণের সুযোগ পাবে।

জুলাই সনদে এনসিপির জন্য সুযোগ রাখছে সরকার

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, জুলাই সনদে আজ স্বাক্ষর না করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পরবর্তীতে অংশগ্রহণ করতে পারবে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় বন বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, “জুলাই সনদ নিয়ে এনসিপির যেসব দাবি রয়েছে, সরকার তা বিবেচনা করবে। তাদের সঙ্গে কিভাবে সমঝোতায় আসা যায়, সেটিও আলোচনায় রয়েছে। যারা আজকে স্বাক্ষর করতে পারবে না, তারাও পরবর্তীতে স্বাক্ষর করতে পারবে।”

তিনি আরও বলেন, “উপদেষ্টাদের সেফ এক্সিটের কোনো প্রয়োজন নেই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কাকে সেফ এক্সিট বলতে চেয়েছেন, তা আমি জানি না। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, ঢাকা বা চট্টগ্রামে কোনো বাড়িঘর নেই, বিদেশে যাওয়ারও কোনো ইচ্ছা নেই। এ দেশই আমার।”

তিনি বলেন, “আমরা এক জটিল সময়ে দায়িত্ব নিয়েছিলাম। তখন কিছুই ঠিকঠাক ছিল না, এখন সবকিছু অনেকটা গুছিয়ে আনা গেছে। গত ১৫ মাসে আমরা কঠোর পরিশ্রম করেছি দেশের স্থিতিশীলতা ফেরাতে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পর বিজয়ীদের হাতে ক্ষমতা হস্তান্তর করেই আমরা বিদায় নেব।”

অনুষ্ঠানে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানসহ স্থানীয় প্রশাসন ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর না করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পরে অংশগ্রহণের সুযোগ পাবে।

জুলাই সনদে এনসিপির জন্য সুযোগ রাখছে সরকার

আপডেট সময়: ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, জুলাই সনদে আজ স্বাক্ষর না করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পরবর্তীতে অংশগ্রহণ করতে পারবে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় বন বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, “জুলাই সনদ নিয়ে এনসিপির যেসব দাবি রয়েছে, সরকার তা বিবেচনা করবে। তাদের সঙ্গে কিভাবে সমঝোতায় আসা যায়, সেটিও আলোচনায় রয়েছে। যারা আজকে স্বাক্ষর করতে পারবে না, তারাও পরবর্তীতে স্বাক্ষর করতে পারবে।”

তিনি আরও বলেন, “উপদেষ্টাদের সেফ এক্সিটের কোনো প্রয়োজন নেই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কাকে সেফ এক্সিট বলতে চেয়েছেন, তা আমি জানি না। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, ঢাকা বা চট্টগ্রামে কোনো বাড়িঘর নেই, বিদেশে যাওয়ারও কোনো ইচ্ছা নেই। এ দেশই আমার।”

তিনি বলেন, “আমরা এক জটিল সময়ে দায়িত্ব নিয়েছিলাম। তখন কিছুই ঠিকঠাক ছিল না, এখন সবকিছু অনেকটা গুছিয়ে আনা গেছে। গত ১৫ মাসে আমরা কঠোর পরিশ্রম করেছি দেশের স্থিতিশীলতা ফেরাতে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পর বিজয়ীদের হাতে ক্ষমতা হস্তান্তর করেই আমরা বিদায় নেব।”

অনুষ্ঠানে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানসহ স্থানীয় প্রশাসন ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

✒️ আরও পড়ুন 📖  হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র