ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকার সাভারে বাউন্ডারির ভেতর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

সাভারে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার

ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নের বাহেরচর এলাকায় একটি বাউন্ডারির ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, শনিবার লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা যুবকটিকে হত্যা করে হাত-পা বেঁধে বাউন্ডারির ভেতর ফেলে রাখে। তবে এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত চলছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকার সাভারে বাউন্ডারির ভেতর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

সাভারে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময়: ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নের বাহেরচর এলাকায় একটি বাউন্ডারির ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, শনিবার লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা যুবকটিকে হত্যা করে হাত-পা বেঁধে বাউন্ডারির ভেতর ফেলে রাখে। তবে এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত চলছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ডিবির অভিযানে ডাকাত চক্রের সন্দেহভাজন সদস্য গ্রেফতার