ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাভারের পাকিজা মোড়ে রাতের অভিযানে আটক

সাভারে ডিবির অভিযানে ডাকাত চক্রের সন্দেহভাজন সদস্য গ্রেফতার

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) বিশেষ অভিযানে ডাকাতি ও ছিনতাইকারী চক্রের সক্রিয় এক সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টা ৩০ মিনিটের দিকে সাভারের পাকিজা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন— কামরাঙ্গীরচর ৮ নং গলি এলাকার মৃত স্বপন শেখ-এর ছেলে মোঃ সানি শেখ (২০)।

ডিবি সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়।

তার পূর্বের অপরাধসংক্রান্ত রেকর্ড (PCPR) যাচাইয়ে দেখা গেছে, ডিএমপি নিউমার্কেট থানার এফআইআর নং–১৭, তারিখ ২৩ ডিসেম্বর ২০২৪— ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডে দায়ের করা মামলায় তিনি তদন্তে সন্দেহভাজন ছিলেন। এছাড়া ধামরাই থানার মামলা নং–২০, তারিখ ২০ জুলাই ২০২৫— একই ধারায় তার বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা ডিবি উত্তর।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

সাভারের পাকিজা মোড়ে রাতের অভিযানে আটক

সাভারে ডিবির অভিযানে ডাকাত চক্রের সন্দেহভাজন সদস্য গ্রেফতার

আপডেট সময়: ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫