ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?

সাভারে স্ত্রীকে হত্যা করে ৯৯৯ নম্বরে ফোন

সাভার প্রতিনিধি : ঢাকার সাভারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে লাশ নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন এক ব্যক্তি। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার রাত ৮টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তার বাড়ি নওগাঁ জেলায়। অভিযুক্ত স্বামীর নাম সাজ্জাদ হোসেন মানিক। তিনি সাভারের একটি তৈরি পোশাক কারাখানায় কর্মরত আছেন। পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারী নওগাঁ জেলার বাসিন্দা। কয়েকদিন আগে তিনি তার স্বামী সাজ্জাদ হোসেন মানিকের ভাড়া বাসায় বেড়াতে আসেন। ঘটনার দিন সকালে সাজ্জাদ হোসেন গার্মেন্টস কারখানায় কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। পরে বাসায় ফিরে এসে নিজের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান এবং এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে লাশ নিয়ে যেতে বলেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সাজ্জাদ হোসেন মানিক তার মোবাইল ফোন বন্ধ রেখে পলাতক রয়েছেন। এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। ঘটনার পর থেকে সাজ্জাদ হোসেন পলাতক আছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সাভারে স্ত্রীকে হত্যা করে ৯৯৯ নম্বরে ফোন

আপডেট সময়: ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

সাভার প্রতিনিধি : ঢাকার সাভারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে লাশ নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন এক ব্যক্তি। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার রাত ৮টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তার বাড়ি নওগাঁ জেলায়। অভিযুক্ত স্বামীর নাম সাজ্জাদ হোসেন মানিক। তিনি সাভারের একটি তৈরি পোশাক কারাখানায় কর্মরত আছেন। পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারী নওগাঁ জেলার বাসিন্দা। কয়েকদিন আগে তিনি তার স্বামী সাজ্জাদ হোসেন মানিকের ভাড়া বাসায় বেড়াতে আসেন। ঘটনার দিন সকালে সাজ্জাদ হোসেন গার্মেন্টস কারখানায় কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। পরে বাসায় ফিরে এসে নিজের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান এবং এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে লাশ নিয়ে যেতে বলেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সাজ্জাদ হোসেন মানিক তার মোবাইল ফোন বন্ধ রেখে পলাতক রয়েছেন। এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। ঘটনার পর থেকে সাজ্জাদ হোসেন পলাতক আছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

✒️ আরও পড়ুন 📖  নবাবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে তিন মাদক কারবারি আটক