ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পুরাতন বান্দুরা এলাকায় রাত্রীকালীন অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ তৎপরতা

নবাবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে তিন মাদক কারবারি আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা এলাকায় সেনাবাহিনীর নিয়মিত রাত্রিকালীন টহল অভিযানে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা ট্যাবলেট, গাঁজা, নগদ অর্থসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

জানা যায়, গত ২০ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের নিয়মিত রাত্রিকালীন টহল দল পুরাতন বান্দুরা এলাকায় টহলকালে একটি স্থানীয় রেস্তোরাঁর পাশে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। সেনা টহল দলকে দেখে তারা পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়।

পরবর্তী তল্লাশিতে আটককৃতদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় আটককৃতদের একজনকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়।

এদিকে, ওই এলাকায় নিয়মিত ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত মাদক ব্যবসায়ী নাজমুল সেনা টহল দলকে দেখে পাশ্ববর্তী একটি বাড়িতে প্রবেশ করে গেট বন্ধ করে দেয়। পরে সেনা টহল দল নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে পুলিশ নাজমুলকে তার নিজ বাসা থেকে আটক করে এবং তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৩২০ টাকা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নাজমুল স্বীকার করেছে, উদ্ধারকৃত অর্থটি গত একদিনে প্রায় ১০০ পিস ইয়াবা বিক্রির মাধ্যমে অর্জিত।

পরবর্তীতে আটক তিনজনকে উদ্ধারকৃত আলামতসহ নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আটককৃতরা হলেন— এস কে মোহাম্মদ নাজমুল হোসেন (২৯), সোহাগ বিশ্বাস (২৪) ও মহসিন মল্লিক (৩৬)।

উদ্ধারকৃত মালামাল:
১৪ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, নগদ ৩৮,৩২০ টাকা, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

পুরাতন বান্দুরা এলাকায় রাত্রীকালীন অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ তৎপরতা

নবাবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে তিন মাদক কারবারি আটক

আপডেট সময়: ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬