ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
গভীর রাতে বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ইয়াবা, হেরোইন ও দেশীয় অস্ত্র

সাভারে সেনাবাহিনীর অভিযানে ছিনতাই চক্রের চার সদস্য আটক

গভীর রাতে সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চারজন ছিনতাইকারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ধারালো অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, ২৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে সাভার আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল বাসস্ট্যান্ড সড়ক এলাকায় টহলরত অবস্থায় কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এ সময় একটি সংঘবদ্ধ চক্র কয়েকজন পথচারীকে ঘিরে ধরার চেষ্টা করছিল।

পরিস্থিতি বুঝতে পেরে সেনাসদস্যরা দ্রুত কৌশলগত অবস্থান গ্রহণ করে অভিযান পরিচালনা করেন। তাৎক্ষণিক ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দেশীয় ধারালো অস্ত্র ও উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরবর্তীতে আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— জাহাঙ্গীর আলম (৩৫), রিপন মিয়া (৪০), মোঃ শাহিন ইসলাম (১৮), মোঃ রাসেল (১৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ, দেশীয় অস্ত্র, মাদক বিক্রির অর্থ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে চক্রটি বাসস্ট্যান্ড এলাকায় সক্রিয় হয়ে ওঠায় পথচারী ও দূরপাল্লার যাত্রীরা আতঙ্কের মধ্যে ছিলেন। সেনাবাহিনীর অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে তারা জানান।

অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা-এ হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

গভীর রাতে বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ইয়াবা, হেরোইন ও দেশীয় অস্ত্র

সাভারে সেনাবাহিনীর অভিযানে ছিনতাই চক্রের চার সদস্য আটক

আপডেট সময়: ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

✒️ আরও পড়ুন 📖  ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায় সম্পন্ন হলো “South Asia Fall Festival 2025”